ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

ব্রাজিলের বেশ কজন কিংবদন্তিই ভারতে পা রেখেছেন। তবে কোনোবারই দল হিসেবে ভারতে আসেনি সেলেসাওরা। এবার সেই সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি বছরের অক্টোবরে ভারতে আসতে পারে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেলেসাওদের আসার বিষয়টি জানিয়েছে ইএসপিএন ব্রাজিল। ‘সুপার ফিফা উইন্ডোর’ অংশ হিসেবে ভারতে আসতে পারেন ভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়ারা। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় দুটি ম্যাচ খেলতে যাবে ব্রাজিল। ম্যাচটি দুটি হবে টাউনভিলে ও ব্রিসবেনে। ২৫ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর। অস্ট্রেলিয়া সফর শেষেই অক্টোবরের শুরুতে ভারতে আরেকটি ম্যাচ খেলতে চায় ব্রাজিল। সেটা নিয়ে আলোচনাও নাকি চলছে। ভারতে আসলে প্রতিপক্ষ কারা হবে সেটিও এখন জানা যায়নি। আসলে ভেন্যু হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা। এছাড়া বাংলাদেশ, সিঙ্গাপুর এবং কাতারেও ম্যাচটি আয়োজনের আলোচনা চলছে। যদিওবা এই মুহুর্তে শুধু ভারতের সঙ্গেই আলোচনা এগোচ্ছে।   ব্রাজিলের ভারতে আসার পেছনে পেছনে উৎসাহ জুগিয়েছে এবারের বিশ্বকাপ। সদ্য শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপ ঘিরে কলকাতায় দারুণ উন্মাদনা তৈরি হয়। পশ্চিমবঙ্গের বহু গলি সেজেছিল নেইমার-ভিনিসিয়াস জুনিয়রদের গ্রাফাতি দিয়ে। এর প্র

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও
ব্রাজিলের বেশ কজন কিংবদন্তিই ভারতে পা রেখেছেন। তবে কোনোবারই দল হিসেবে ভারতে আসেনি সেলেসাওরা। এবার সেই সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি বছরের অক্টোবরে ভারতে আসতে পারে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেলেসাওদের আসার বিষয়টি জানিয়েছে ইএসপিএন ব্রাজিল। ‘সুপার ফিফা উইন্ডোর’ অংশ হিসেবে ভারতে আসতে পারেন ভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়ারা। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় দুটি ম্যাচ খেলতে যাবে ব্রাজিল। ম্যাচটি দুটি হবে টাউনভিলে ও ব্রিসবেনে। ২৫ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর। অস্ট্রেলিয়া সফর শেষেই অক্টোবরের শুরুতে ভারতে আরেকটি ম্যাচ খেলতে চায় ব্রাজিল। সেটা নিয়ে আলোচনাও নাকি চলছে। ভারতে আসলে প্রতিপক্ষ কারা হবে সেটিও এখন জানা যায়নি। আসলে ভেন্যু হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা। এছাড়া বাংলাদেশ, সিঙ্গাপুর এবং কাতারেও ম্যাচটি আয়োজনের আলোচনা চলছে। যদিওবা এই মুহুর্তে শুধু ভারতের সঙ্গেই আলোচনা এগোচ্ছে।   ব্রাজিলের ভারতে আসার পেছনে পেছনে উৎসাহ জুগিয়েছে এবারের বিশ্বকাপ। সদ্য শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপ ঘিরে কলকাতায় দারুণ উন্মাদনা তৈরি হয়। পশ্চিমবঙ্গের বহু গলি সেজেছিল নেইমার-ভিনিসিয়াস জুনিয়রদের গ্রাফাতি দিয়ে। এর প্রতিদানই যেন পাওয়ার অপেক্ষায় কলকাতা। এর আগে ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব নিউইয়র্ক কসমসের হয়ে কলকাতার ইডেন গার্ডেন্সে মোহনবাগানের বিপক্ষে খেলেন কিংবদন্তি পেলে। সেবার তার সঙ্গী ছিলেন কার্লোস আলবার্তোও। ৩৮ বছর পর আরেকবার ভারত সফরে এসেছিলেন পেলে। অন্যদিকে ২০২৩ সালে কলকাতা সফরে এসেছিলেন জাদুকর রোনালদিনহো।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow