ভারতে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১৩

ভারতের বিহারে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিহারের কাটিহার জেলার কোঢা ব্লকের ন্যাশনাল হাইওয়ে-৩১ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির। স্থানীয় পুলিশ সুপার শিখর চৌধুরী জানান, কাটিহার জেলায় একটি বাস, ট্রাক এবং পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে সাতজন নিহতের খবর পাওয়া গেলেও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জন মারা যান। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ১৩ জনে। পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে— বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। জানা গেছে, পিকআপ ভ্যানে থাকা যাত্রীরা পাশের পুরনিয়া জেলা থেকে আসছিলেন। আহতদের দ্রুত নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী  নীতিশ কুমার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি করে এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর

ভারতে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১৩
ভারতের বিহারে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিহারের কাটিহার জেলার কোঢা ব্লকের ন্যাশনাল হাইওয়ে-৩১ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির। স্থানীয় পুলিশ সুপার শিখর চৌধুরী জানান, কাটিহার জেলায় একটি বাস, ট্রাক এবং পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে সাতজন নিহতের খবর পাওয়া গেলেও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জন মারা যান। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ১৩ জনে। পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে— বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। জানা গেছে, পিকআপ ভ্যানে থাকা যাত্রীরা পাশের পুরনিয়া জেলা থেকে আসছিলেন। আহতদের দ্রুত নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী  নীতিশ কুমার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি করে এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow