ভারত সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে, অভিযোগ ককরোচ পার্টির

বিভিন্ন রাজ্যে মামলা হওয়া ব্যক্তিদের জামিন দেওয়া হলেও সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশে তাদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার সুযোগ পাবে কর্তৃপক্ষ। মঙ্গলবার এমন দাবি করা হয় ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) পক্ষ থেকে। দলের মুখপাত্র সৌরভ দাস বলেছেন, সরকারের সঙ্গে এটাই আলোচনা হয়েছিল যে আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া এফআইআরগুলো পুরোপুরি প্রত্যাহার করে নিতে হবে। সিজেপি বলছে, ভারতের সুপ্রিম কোর্টের এই আদেশ সরকারের সঙ্গে দলটির আলোচনায় আসা সিদ্ধান্তের পুরোপুরি বিপরীত। খবর হিন্দুস্তান টাইমসের। সৌরভ দাস এক সাক্ষাৎকারে বলেন, সুপ্রিম কোর্ট এখন বলছে যে, যেসব এফআইআর হয়ে গেছে সেগুলো আর তুলে নেওয়া হবে না। সমঝোতার সিদ্ধান্ত অনুযায়ী এমটা হওয়ার কথা ছিল না। আরও পড়ুন আন্দোলন থামতেই বিয়ের পিঁড়িতে বসছেন ককরোচ পার্টির অভিজিৎ! তিনি বলেন, অন্যরকম কথা হয়েছিল। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, আমরা আশা করি তারা সেটা রক্ষা করবে। সুপ্রিম কোর্টের এসব আদেশ মানা সম্ভব না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে সৌরভ দাস লিখেছেন, সরকারের সুবিধার জন্য সুপ্রিম কোর্টকে রাজনীতিকরণ করা উচিত না। এর আদেশের মাধ্যমে সত্যিকারের

ভারত সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে, অভিযোগ ককরোচ পার্টির

বিভিন্ন রাজ্যে মামলা হওয়া ব্যক্তিদের জামিন দেওয়া হলেও সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশে তাদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার সুযোগ পাবে কর্তৃপক্ষ। মঙ্গলবার এমন দাবি করা হয় ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) পক্ষ থেকে। দলের মুখপাত্র সৌরভ দাস বলেছেন, সরকারের সঙ্গে এটাই আলোচনা হয়েছিল যে আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া এফআইআরগুলো পুরোপুরি প্রত্যাহার করে নিতে হবে।

সিজেপি বলছে, ভারতের সুপ্রিম কোর্টের এই আদেশ সরকারের সঙ্গে দলটির আলোচনায় আসা সিদ্ধান্তের পুরোপুরি বিপরীত। খবর হিন্দুস্তান টাইমসের।

সৌরভ দাস এক সাক্ষাৎকারে বলেন, সুপ্রিম কোর্ট এখন বলছে যে, যেসব এফআইআর হয়ে গেছে সেগুলো আর তুলে নেওয়া হবে না। সমঝোতার সিদ্ধান্ত অনুযায়ী এমটা হওয়ার কথা ছিল না।

তিনি বলেন, অন্যরকম কথা হয়েছিল। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, আমরা আশা করি তারা সেটা রক্ষা করবে। সুপ্রিম কোর্টের এসব আদেশ মানা সম্ভব না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে সৌরভ দাস লিখেছেন, সরকারের সুবিধার জন্য সুপ্রিম কোর্টকে রাজনীতিকরণ করা উচিত না। এর আদেশের মাধ্যমে সত্যিকারের বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু বানানোও উচিত না।

তিনি লেখেন, জাতির সামনে পবিত্র প্রতিশ্রুতি দিয়েছিল। সেটার সম্মান করতে হবে। সব এফআইআর প্রত্যাহার করতে হবে।

তিনি এতে আরও লেখেন, যদি সন্ত্রাসীরা এর মধ্যে থাকে, পুরোনো মামলার জন্য পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। এর পাশাপাশি তারা কী করে এখানে এলো সেটার জবাবও পুলিশকে দিতে হবে।

তিনি জানান, যুবসমাজ এমন পদক্ষেপ মেনে নেবে না এবং আন্দোলনে অংশ নেওয়া সবার প্রতি সিজেপির সমর্থন থাকবে।

এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow