ভার্চ্যুয়াল কোর্টে কোনো সমস্যা দেখছেন না অ্যাটর্নি জেনারেল
গত দিনের তুলনায় আজকে আপিল বিভাগের ভার্চ্যুয়াল কোর্টে মামলার কার্যক্রম গতিশীল মনে হয়েছে বলে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ভার্চ্যুয়াল কোর্টে আমি এখনো কোনো সমস্যা বোধ করিনি। বুধবার (২২ এপ্রিল) নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত পরিচালনাটা সম্পূর্ণভাবে বাংলাদেশের প্রধান বিচারপতি সুনির্দিষ্ট করে থাকেন। আদালতের পদ্ধতি, বিচারকদের দায়িত্ব বন্টন থেকে শুরু করে সবকিছু তার ওপরে নির্ভর করে। উনি মনে করেছেন সপ্তাহে দুদিন ভার্চ্যুয়াল কোর্ট সুবিধা হবে, সেই বিবেচনায় করেছেন। আমার এ কথা বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই যে, তিনি গত ৭ এপ্রিল আমাদের ডেকে (বার সভাপতি সেক্রেটারিসহ) ভার্চ্যুয়াল কোর্টের কথা বলেছেন। ‘তিনি পজিটিভ চিন্তা থেকে বলেছেন, দুদিন ভার্চ্যুয়াল কোর্ট করলে জ্বালানির ওপর কিছুটা চাপ কমবে। সেটা কার্যকর হয়েছে। এতে যদি কোনো অসুবিধা হয় তাহলে প্রধান বিচারপতিকে অবহিত করবো। আবার এটাতে অভ্যস্ত হতে পারলে সেটাও বলবো। এ ব্যবস্থা সম্পূর্ণ সাময়িক। প্রয়োজনের পর আবার নিয়মিত আদালতের দিকে যাওয়া হবে।’ অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আমার কাছে
গত দিনের তুলনায় আজকে আপিল বিভাগের ভার্চ্যুয়াল কোর্টে মামলার কার্যক্রম গতিশীল মনে হয়েছে বলে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ভার্চ্যুয়াল কোর্টে আমি এখনো কোনো সমস্যা বোধ করিনি।
বুধবার (২২ এপ্রিল) নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত পরিচালনাটা সম্পূর্ণভাবে বাংলাদেশের প্রধান বিচারপতি সুনির্দিষ্ট করে থাকেন। আদালতের পদ্ধতি, বিচারকদের দায়িত্ব বন্টন থেকে শুরু করে সবকিছু তার ওপরে নির্ভর করে। উনি মনে করেছেন সপ্তাহে দুদিন ভার্চ্যুয়াল কোর্ট সুবিধা হবে, সেই বিবেচনায় করেছেন। আমার এ কথা বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই যে, তিনি গত ৭ এপ্রিল আমাদের ডেকে (বার সভাপতি সেক্রেটারিসহ) ভার্চ্যুয়াল কোর্টের কথা বলেছেন।
‘তিনি পজিটিভ চিন্তা থেকে বলেছেন, দুদিন ভার্চ্যুয়াল কোর্ট করলে জ্বালানির ওপর কিছুটা চাপ কমবে। সেটা কার্যকর হয়েছে। এতে যদি কোনো অসুবিধা হয় তাহলে প্রধান বিচারপতিকে অবহিত করবো। আবার এটাতে অভ্যস্ত হতে পারলে সেটাও বলবো। এ ব্যবস্থা সম্পূর্ণ সাময়িক। প্রয়োজনের পর আবার নিয়মিত আদালতের দিকে যাওয়া হবে।’
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আমার কাছে গত দিনের তুলনায় আজ ভার্চ্যুয়াালি আপিল বিভাগে মামলার কার্যক্রম গতিশীল মনে হয়েছে। আমি এখনো কোনো সমস্যা বোধ করিনি।
এর আগে গত ২০ এপ্রিল এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চ্যুয়াল কোর্ট পরিচালিত হবে। রোববার থেকে মঙ্গলবার চারদিন শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চলবে।
ভার্চ্যুয়াল উপস্থিতিতে মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং মিটিং আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও সেখানে জানানো হয়।
এফএইচ/এমকেআর
What's Your Reaction?