ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের 

ঢাকার মার্কিন দূতাবাস বি১-বি২ (ভিজিটর) ভিসা ব্যবহারের বিষয়ে নতুন সতর্কবার্তা জারি করেছে। শনিবার (২ মে) সকালে দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। মার্কিন দূতাবাস জানায়, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু ব্যবসায়িক কার্যক্রম করা যায়। যেমন– চুক্তি নিয়ে আলোচনা/দরকষাকষি করা এবং সম্মেলনে অংশগ্রহণ করা। কিন্তু যুক্তরাষ্ট্রে থেকে পারিশ্রমিক গ্রহণ করা বা যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা অনুমোদিত নয়। আপনার ভিসা সঠিকভাবে ব্যবহার করা আপনার দায়িত্ব, জানায় মার্কিন দূতাবাস। এর আগে দূতাবাস জানিয়েছে, শুধু সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়। কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন— এটিই আপনার ভ্রমণের মূল উদ্দেশ্য, তাহলে তিনি আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান করবেন।

ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের 

ঢাকার মার্কিন দূতাবাস বি১-বি২ (ভিজিটর) ভিসা ব্যবহারের বিষয়ে নতুন সতর্কবার্তা জারি করেছে। শনিবার (২ মে) সকালে দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন দূতাবাস জানায়, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু ব্যবসায়িক কার্যক্রম করা যায়। যেমন– চুক্তি নিয়ে আলোচনা/দরকষাকষি করা এবং সম্মেলনে অংশগ্রহণ করা। কিন্তু যুক্তরাষ্ট্রে থেকে পারিশ্রমিক গ্রহণ করা বা যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা অনুমোদিত নয়।

আপনার ভিসা সঠিকভাবে ব্যবহার করা আপনার দায়িত্ব, জানায় মার্কিন দূতাবাস।

এর আগে দূতাবাস জানিয়েছে, শুধু সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়। কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন— এটিই আপনার ভ্রমণের মূল উদ্দেশ্য, তাহলে তিনি আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow