ভিয়েনায় ‘গ্লোবাল ফ্রড সামিটে’ স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ট্রিয়ার ভিয়েনায় ‘গ্লোবাল ফ্রড সামিট-২০২৬’ এর উদ্বোধনী অধিবেশনে অংশ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতিসংঘ মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং ইন্টারপোল যৌথভাবে ১৬ ও ১৭ মার্চ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই সামিটের আয়োজন করেছে। সামিটে অংশ নিতে রোববার (১৫ মার্চ) বিকেলে ভিয়েনার উদ্দেশে ঢাকা ছাড়েন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিতব্য এ সামিটে মন্ত্রী পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আরও পড়ুনগ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীসংবিধান অনুযায়ী ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সামিটের উদ্বোধনী ও প্লেনারি সেশনসহ স্বরাষ্ট্রমন্ত্রী ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’ শীর্ষক উচ্চ পর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক ও ‘ন্যাশনাল কমিটমেন্টস/প্লিজেস অন কমব্যাটিং ফ্রড’ শীর্ষক উচ্চপর্যায়ের বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করছেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাইডলাইন ইভেন্টের অংশ হিসেবে ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন ব্রান্ডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের

ভিয়েনায় ‘গ্লোবাল ফ্রড সামিটে’ স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ট্রিয়ার ভিয়েনায় ‘গ্লোবাল ফ্রড সামিট-২০২৬’ এর উদ্বোধনী অধিবেশনে অংশ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

জাতিসংঘ মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং ইন্টারপোল যৌথভাবে ১৬ ও ১৭ মার্চ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই সামিটের আয়োজন করেছে।

সামিটে অংশ নিতে রোববার (১৫ মার্চ) বিকেলে ভিয়েনার উদ্দেশে ঢাকা ছাড়েন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

jagonews24

ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিতব্য এ সামিটে মন্ত্রী পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

আরও পড়ুন
গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান অনুযায়ী ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সামিটের উদ্বোধনী ও প্লেনারি সেশনসহ স্বরাষ্ট্রমন্ত্রী ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’ শীর্ষক উচ্চ পর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক ও ‘ন্যাশনাল কমিটমেন্টস/প্লিজেস অন কমব্যাটিং ফ্রড’ শীর্ষক উচ্চপর্যায়ের বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করছেন।

jagonews24

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাইডলাইন ইভেন্টের অংশ হিসেবে ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন ব্রান্ডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী আরটি হ্যান লর্ড হ্যানসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সামিট শেষে আগামী ২০ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফিরবেন।

টিটি/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow