ভূমিকম্প নিয়ে কলকাতায় হাস্যরস, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারত। দেশটিতে সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্প নিয়ে পোস্টে ভরে গেছে। তবে এরমধ্যে কাউকে কাউকে আবার বিষয়টি নিয়ে হাস্যরস করতে দেখা গেছে।  শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ভূমিকম্প আঘাত হানার পর আজ দুপুরে কলকাতায়ও তীব্র কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা বা উৎপত্তিস্থল  তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি। তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর না মিললেও বহু বাসিন্দা জানান, প্রায় ১০ থেকে ১৫ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে। অনেকেই এটিকে সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ভূমিকম্প বলে উল্লেখ করেছেন। কম্পনের সময় অনেকের বাড়িতে সিলিং ফ্যান দুলতে থাকে, জানালার কাঁচ কেঁপে ওঠে এবং আসবাবপত্র নড়াচড়া করে। আতঙ্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে প্রতিক্রিয়া। এক্সে #kolkataearthquake হ্যাশট্যাগ ট্রেন্ড করতে শুরু করে। ভয়ের মাঝেও অনেকেই বিষয়টি নিয়ে হাস্যরস করেছেন। একজন ব্যবহারকারী মজা করে লেখেন, দিল্লির লোকজন, ভূমিকম্পটা কলকাতায় সরে যাওয়ায় তোমরা এ

ভূমিকম্প নিয়ে কলকাতায় হাস্যরস, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারত। দেশটিতে সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্প নিয়ে পোস্টে ভরে গেছে। তবে এরমধ্যে কাউকে কাউকে আবার বিষয়টি নিয়ে হাস্যরস করতে দেখা গেছে।  শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ভূমিকম্প আঘাত হানার পর আজ দুপুরে কলকাতায়ও তীব্র কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা বা উৎপত্তিস্থল  তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি। তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর না মিললেও বহু বাসিন্দা জানান, প্রায় ১০ থেকে ১৫ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে। অনেকেই এটিকে সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ভূমিকম্প বলে উল্লেখ করেছেন। কম্পনের সময় অনেকের বাড়িতে সিলিং ফ্যান দুলতে থাকে, জানালার কাঁচ কেঁপে ওঠে এবং আসবাবপত্র নড়াচড়া করে। আতঙ্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে প্রতিক্রিয়া। এক্সে #kolkataearthquake হ্যাশট্যাগ ট্রেন্ড করতে শুরু করে। ভয়ের মাঝেও অনেকেই বিষয়টি নিয়ে হাস্যরস করেছেন। একজন ব্যবহারকারী মজা করে লেখেন, দিল্লির লোকজন, ভূমিকম্পটা কলকাতায় সরে যাওয়ায় তোমরা এবার বেশ স্বস্তিতে আছো, তাই না? এনডিটিভি জানিয়েছে, এ ঘটনার পর অসংখ্য নেটিজেন মিম শেয়ার করেছেন। অপ্রত্যাশিত এই কম্পনের পর আতঙ্কের পাশাপাশি সামাজিক মাধ্যমে রসিকতাও দেখা গেছে।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow