ভৈরবে ধসে পড়লো শত বছরের পুরোনো ভবন
কিশোরগঞ্জের ভৈরবে রাতে হঠাৎ ধসে পড়লো শত বছরের পুরোনো একটি ভবনের একাংশ। এসময় অল্পের জন্য প্রাণে বাঁচেন দোকানি ও পথচারীরা। রোববার (১২ জুলাই) রাত ৯টার দিকে ভৈরব শহরের দুধ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে ভৈরব বাজার সাপ্তাহিক বন্ধের দিন থাকায় লোক সমাগম কম ছিল। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব পৌর শহরের দুধ বাজার এলাকায় ব্যবসায়ী তারিক আহমেদের মালিকানাধীন শত বছরের পুরোনো ভবনটি অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় ভৈরব পৌর কর্তৃপক্ষ অপসারণের জন্য একাধিক নোটিশ দিলেও কোনো কর্ণপাত করেনি। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে পুরোনো দুই তলা ভবনের বিভিন্ন রুমে গুদামঘর ও নিচ তলায় দোকানে ব্যবসা পরিচালনা করছিলেন। রোববার সন্ধ্যার পর হঠাৎ ভবনের একাংশ বারান্দার ছাদ ধসে পড়ে। এসময় ভবনের নিচে থাকা কয়েকজন পাইকারি ডিম ব্যবসায়ী বিকট শব্দ শুনে দোকানঘর থেকে দৌড়ে প্রাণ রক্ষা করেন। পরে খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার স্টেশনের লোকজন এসে ব্যবস্থা গ্রহণ করেন। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করেন ভৈরব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন। ভৈর
কিশোরগঞ্জের ভৈরবে রাতে হঠাৎ ধসে পড়লো শত বছরের পুরোনো একটি ভবনের একাংশ। এসময় অল্পের জন্য প্রাণে বাঁচেন দোকানি ও পথচারীরা।
রোববার (১২ জুলাই) রাত ৯টার দিকে ভৈরব শহরের দুধ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে ভৈরব বাজার সাপ্তাহিক বন্ধের দিন থাকায় লোক সমাগম কম ছিল। ফলে হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব পৌর শহরের দুধ বাজার এলাকায় ব্যবসায়ী তারিক আহমেদের মালিকানাধীন শত বছরের পুরোনো ভবনটি অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় ভৈরব পৌর কর্তৃপক্ষ অপসারণের জন্য একাধিক নোটিশ দিলেও কোনো কর্ণপাত করেনি। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে পুরোনো দুই তলা ভবনের বিভিন্ন রুমে গুদামঘর ও নিচ তলায় দোকানে ব্যবসা পরিচালনা করছিলেন। রোববার সন্ধ্যার পর হঠাৎ ভবনের একাংশ বারান্দার ছাদ ধসে পড়ে।
এসময় ভবনের নিচে থাকা কয়েকজন পাইকারি ডিম ব্যবসায়ী বিকট শব্দ শুনে দোকানঘর থেকে দৌড়ে প্রাণ রক্ষা করেন। পরে খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার স্টেশনের লোকজন এসে ব্যবস্থা গ্রহণ করেন। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করেন ভৈরব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন।
ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আল আমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে জনসমাগম রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভৈরব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ জানান, ভবনটি দীর্ঘদিন আগেই পরিত্যক্ত ঘোষণা করে মালিককে অপসারণের জন্য একাধিক নোটিশ দেওয়ার পরও অপসারণ করেনি। এখন যেহেতু ভবনের একাংশ ধসে পড়েছে সেহেতু সোমবার থেকেই পৌরসভার পক্ষ থেকে ভবনটি অপসারণের কাজ শুরু করবো। এলাকাটি অত্যন্ত জনবহুল ও গুরুত্বপূর্ণ, দ্রুত অপসারণ না করলে বড় ধরনের দুর্ঘটনার প্রবণতা রয়েছে। এছাড়া ভবন মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজীবুল হাসান/এফএ
What's Your Reaction?