ভোজ্যতেলের দাম বাড়ল

দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা করে বৃদ্ধির ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।  নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে প্রতি লিটার খোলা তেল ১৭৫ টাকার পরিবর্তে ১৭৯ টাকায় বিক্রি হবে। পণ্যের দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে পণ্যের উৎপাদন ও উৎস মূলে দাম বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতার প্রভাব দেশীয় বাজারেও পড়ছে। তিনি আরও যোগ করেন, আমরা আশা করছি সাধারণ ভোক্তারা বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। দামের এই সমন্বয়ের ফলে বাজারে তেলের সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে আরও স্বাভাবিক ও স্থিতিশীল হবে বলে আমাদের বিশ্বাস। 

ভোজ্যতেলের দাম বাড়ল

দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা করে বৃদ্ধির ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে প্রতি লিটার খোলা তেল ১৭৫ টাকার পরিবর্তে ১৭৯ টাকায় বিক্রি হবে।

পণ্যের দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে পণ্যের উৎপাদন ও উৎস মূলে দাম বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতার প্রভাব দেশীয় বাজারেও পড়ছে।

তিনি আরও যোগ করেন, আমরা আশা করছি সাধারণ ভোক্তারা বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। দামের এই সমন্বয়ের ফলে বাজারে তেলের সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে আরও স্বাভাবিক ও স্থিতিশীল হবে বলে আমাদের বিশ্বাস। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow