‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে নির্বাচনী এলাকার প্রতিটি মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করবেন। আমাকে কে ভোট দিয়েছেন আর কে দেননি, সেটি বড় বিষয় নয়, বরং আপনার পরিচয়, আপনি বোদা-দেবীগঞ্জ এলাকার মানুষ। আমার নির্বাচনী এলাকার মানুষ হিসেবে সবাই সমান সুযোগ ভোগ করবেন। শুক্রবার (১৫ মে) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশের একজন মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে জনসেবায় নিয়োজিত থাকলেও তার মন সবসময় নিজ এলাকা পঞ্চগড়েই পড়ে থাকে। সরকারে মাত্র তিন মাস অতিবাহিত হলো। আমাদের কিছুটা সময় দিন, এই এলাকার কোনো রাস্তাঘাট আর কাঁচা থাকবে না। এমনকি কোনো মন্দির, মসজিদ বা ধর্মীয় উপাসনালয় বাকি থাকবে না। সব জায়গায় প্রধানমন্ত্রীর সরকারি সহায়তা পৌঁছাবে। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বোদা-দেবীগঞ্জ এলাকার উন্নয়ন কাজ আরও ত্বরান্বিত করা হবে। পরে তিনি ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫৪ জন মানুষের মাঝে ঢেউটিন ও নগদ তিনহাজার টাকা, ৪০ জনকে হুইল চ

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে নির্বাচনী এলাকার প্রতিটি মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করবেন। আমাকে কে ভোট দিয়েছেন আর কে দেননি, সেটি বড় বিষয় নয়, বরং আপনার পরিচয়, আপনি বোদা-দেবীগঞ্জ এলাকার মানুষ। আমার নির্বাচনী এলাকার মানুষ হিসেবে সবাই সমান সুযোগ ভোগ করবেন।

শুক্রবার (১৫ মে) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশের একজন মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে জনসেবায় নিয়োজিত থাকলেও তার মন সবসময় নিজ এলাকা পঞ্চগড়েই পড়ে থাকে। সরকারে মাত্র তিন মাস অতিবাহিত হলো। আমাদের কিছুটা সময় দিন, এই এলাকার কোনো রাস্তাঘাট আর কাঁচা থাকবে না। এমনকি কোনো মন্দির, মসজিদ বা ধর্মীয় উপাসনালয় বাকি থাকবে না। সব জায়গায় প্রধানমন্ত্রীর সরকারি সহায়তা পৌঁছাবে। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বোদা-দেবীগঞ্জ এলাকার উন্নয়ন কাজ আরও ত্বরান্বিত করা হবে।

পরে তিনি ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫৪ জন মানুষের মাঝে ঢেউটিন ও নগদ তিনহাজার টাকা, ৪০ জনকে হুইল চেয়ারসহ অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের সভাপতিত্বে এসময় ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণী বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপি, পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম প্রমুখসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow