ভোট চাইতে গিয়ে তোপের মুখে জাপা কর্মীরা 

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রচার-প্রচারণার নির্ধারিত সময় শেষ হলেও রংপুর-৪ আসনে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের মো. মাহবুবার রহমান কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পীরগাছা উপজেলার দেউতি বাজার এলাকায় জাপা প্রার্থীর কয়েকজন কর্মী ভোটারদের কাছে ভোট চাইছিলেন। এসময় সেখানে এনসিপির রংপুর মহানগর কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন উপস্থিত হয়ে তাদের ভোট চাওয়ার ভিডিও মুঠোফোনে ধারণ করেন।  এ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।  মুঠোফোনে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাড়ির বাইরে জাপার কয়েকজন কর্মী লাঙ্গল মার্কার লিফলেট বিতরণ করছেন। বাড়ির ভেতরেও কয়েকজন কর্মী ভোট চাচ্ছেন। এসময় এনসিপি নেতা আলমগীর নয়ন তারা কেন ভোট চাচ্ছেন এবং এটি আচরণবিধি লঙ্ঘন কি না সে বিষয়ে ব্যাখ্যা চান। তখন সেখানে উপস্থিত একজন তার মোবাইল ফোনটি কেড়ে নেয়ার চেষ্টা করেন।  উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় আনুষ্ঠানিক

ভোট চাইতে গিয়ে তোপের মুখে জাপা কর্মীরা 
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রচার-প্রচারণার নির্ধারিত সময় শেষ হলেও রংপুর-৪ আসনে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের মো. মাহবুবার রহমান কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পীরগাছা উপজেলার দেউতি বাজার এলাকায় জাপা প্রার্থীর কয়েকজন কর্মী ভোটারদের কাছে ভোট চাইছিলেন। এসময় সেখানে এনসিপির রংপুর মহানগর কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন উপস্থিত হয়ে তাদের ভোট চাওয়ার ভিডিও মুঠোফোনে ধারণ করেন।  এ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।  মুঠোফোনে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাড়ির বাইরে জাপার কয়েকজন কর্মী লাঙ্গল মার্কার লিফলেট বিতরণ করছেন। বাড়ির ভেতরেও কয়েকজন কর্মী ভোট চাচ্ছেন। এসময় এনসিপি নেতা আলমগীর নয়ন তারা কেন ভোট চাচ্ছেন এবং এটি আচরণবিধি লঙ্ঘন কি না সে বিষয়ে ব্যাখ্যা চান। তখন সেখানে উপস্থিত একজন তার মোবাইল ফোনটি কেড়ে নেয়ার চেষ্টা করেন।  উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়। নির্বাচন কমিশনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ১৮ ধারায় বলা হয়েছে, ভোটগ্রহণের নির্ধারিত দিনের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ করতে হবে। এ সময় কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা তাদের পক্ষে অন্য কেউ ভোট চাইতে পারবেন না। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর মহানগর কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন অভিযোগ করে বলেন, জাতীয় পার্টি প্রার্থীর পক্ষে তাদের কর্মীরা লিফলেট নিয়ে ভোট চাচ্ছেন এবং ভোটারদের টাকা দিচ্ছেন শুনে তিনি ঘটনাস্থলে যান। জাপা প্রার্থীর কর্মীরা তাকে মোবাইল ফোনে ভিডিও করতে দেখে টাকা লুকিয়ে ফেলেন এবং মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরে তার প্রশ্নের সদুত্তর দিতে না পেরে তারা সেখান থেকে সটকে পড়েন। এ আসনের প্রার্থী এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জাতীয় পার্টি প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছে। এছাড়া সাধারণ ভোটারদের অর্থের বিনিময়ে প্রভাবিত করছে যা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। এসব সুনির্দিষ্ট অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশাসনকে বারবার জানালেও আশানুরূপ কোনো পদক্ষেপ নেয়নি। প্রশাসনের এই রহস্যজনক নীরবতা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে জনমনে আরও প্রশ্ন তুলেছে। এ বিষয়ে জানতে জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের মো. মাহবুবার রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।  সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক কালবেলাকে বলেন, এ বিষয়ে এনসিপি প্রার্থীর পক্ষ থেকে মৌখিক অভিযোগের প্রেক্ষিতে জাতীয় পার্টি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্টকে কড়া সতর্ক করা হয়েছে। একই সঙ্গে অভিযোগকারীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির কাছে পাঠানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow