ভোলায় বন্দুক ও গোলাবারুদসহ চারজন আটক

ভোলায় স্থানীয়দের সহযোগিতায় দেশীয় বন্দুক ও গোলাবারুদসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এসময় ঘটনাস্থল থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৩টি দেশীয় অস্ত্র ও ১টি কাঠের নৌকা জব্দ করা হয়। আটকদের বন্দু, অস্ত্র ও গোলাবারুদসহ রোববার (১৩ জুলাই) রাতে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আটকরা হলেন, ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের দিদারুল্লাহ গ্রামের মো. ফিরোজ জমাদ্দার, একই উপজেলার চরপাতা ইউনিয়নের কাজীরহাট গ্রামের মো. ফয়সাল, মো. ইব্রাহীম ও সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মো. কামাল। রোববার রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার দুপুরের দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া বালিয়াকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়রা ফিরোজ জামাদার ও তার তিন সহযোগীকে আটক করে কোস্টগার্ড দক্ষিণ জোনকে খবর দেন। পরে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই চারজনকে আটক করেন। ঘটনাস্থল থেকে দেশীয় একনলা বন্দুক, তাজা কার্তুজ, দেশীয় অস্ত্র ও কাঠের বোট জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোল

ভোলায় বন্দুক ও গোলাবারুদসহ চারজন আটক

ভোলায় স্থানীয়দের সহযোগিতায় দেশীয় বন্দুক ও গোলাবারুদসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এসময় ঘটনাস্থল থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৩টি দেশীয় অস্ত্র ও ১টি কাঠের নৌকা জব্দ করা হয়।

আটকদের বন্দু, অস্ত্র ও গোলাবারুদসহ রোববার (১৩ জুলাই) রাতে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আটকরা হলেন, ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের দিদারুল্লাহ গ্রামের মো. ফিরোজ জমাদ্দার, একই উপজেলার চরপাতা ইউনিয়নের কাজীরহাট গ্রামের মো. ফয়সাল, মো. ইব্রাহীম ও সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মো. কামাল।

রোববার রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার দুপুরের দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া বালিয়াকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়রা ফিরোজ জামাদার ও তার তিন সহযোগীকে আটক করে কোস্টগার্ড দক্ষিণ জোনকে খবর দেন। পরে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই চারজনকে আটক করেন। ঘটনাস্থল থেকে দেশীয় একনলা বন্দুক, তাজা কার্তুজ, দেশীয় অস্ত্র ও কাঠের বোট জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/এফএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow