মগধরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ‘টিম মিল্টন’

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘টিম মিল্টন’। দুর্ঘটনার পরপরই দলটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ‘টিম মিল্টন’-এর পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়িত্ববোধ থেকে তারা সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের সময়ে এমন মানবিক সহায়তা ক্ষতিগ্রস্তদের জন্য বড় সহায় হয়ে আসে। তারা টিম মিল্টনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউসার চেয়ারম্যান, সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন, উপজেলা মহিলা দলের সভানেত্রী কুলসুমা বেগম (খেলনা মেম্বার), যুবনেতা ফেরদৌস আহমেদ কৌশিক, যুবনেতা মাইন উদ্দিনসহ স্থানীয়রা।

মগধরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ‘টিম মিল্টন’

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘টিম মিল্টন’। দুর্ঘটনার পরপরই দলটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

‘টিম মিল্টন’-এর পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়িত্ববোধ থেকে তারা সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের সময়ে এমন মানবিক সহায়তা ক্ষতিগ্রস্তদের জন্য বড় সহায় হয়ে আসে। তারা টিম মিল্টনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউসার চেয়ারম্যান, সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন, উপজেলা মহিলা দলের সভানেত্রী কুলসুমা বেগম (খেলনা মেম্বার), যুবনেতা ফেরদৌস আহমেদ কৌশিক, যুবনেতা মাইন উদ্দিনসহ স্থানীয়রা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow