মঙ্গলবার ওয়াশিংটনে সাক্ষাৎ করবেন ইসরায়েল-লেবাননের রাষ্ট্রদূত

আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতরে সাক্ষাৎ করার বিষয়ে একমত হয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াদ এবং ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েকহেইল লেইতার। এই বৈঠকে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা হবে বলে লেবাননের প্রেসিডেন্টের দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট জোসেফ আউন-এর নির্দেশে ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে প্রথমবারের মতো টেলিফোনে কথা হয়েছে। ওই কথোপকথনের সময় তারা আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তরের সদর দপ্তরে প্রথম বৈঠক করার বিষয়ে সম্মত হন। এছাড়া, ওই দিনের সাক্ষাৎ-এ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে লেবানন-ইসরায়েল আলোচনার সম্ভাব্য শুরুর তারিখ নিয়ে আলোচনা হবে বলেও জানানো হয়েছে। এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলের কান রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের চাপের কারণে ইসরায়েলি কর্তৃপক্ষ আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবাননের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছে

মঙ্গলবার ওয়াশিংটনে সাক্ষাৎ করবেন ইসরায়েল-লেবাননের রাষ্ট্রদূত

আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতরে সাক্ষাৎ করার বিষয়ে একমত হয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াদ এবং ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েকহেইল লেইতার।

এই বৈঠকে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা হবে বলে লেবাননের প্রেসিডেন্টের দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট জোসেফ আউন-এর নির্দেশে ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে প্রথমবারের মতো টেলিফোনে কথা হয়েছে। ওই কথোপকথনের সময় তারা আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তরের সদর দপ্তরে প্রথম বৈঠক করার বিষয়ে সম্মত হন।

এছাড়া, ওই দিনের সাক্ষাৎ-এ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে লেবানন-ইসরায়েল আলোচনার সম্ভাব্য শুরুর তারিখ নিয়ে আলোচনা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলের কান রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের চাপের কারণে ইসরায়েলি কর্তৃপক্ষ আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবাননের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছে।

কেএম 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow