মধুখালীতে ৪৩ পিচ ইয়াবাসহ ভুয়া পুলিশ আটক 

ফরিদপুরের মধুখালীতে ইয়াবাসহ এক ভুয়া পুলিশকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) প্রথম প্রহরে উপজেলার নওপাড়া ইউনিয়নের খৈতলা এলাকা থেকে ইদ্রিস আলী (২৫) নামে এক আসামিকে করা হয়েছে। ইদ্রিস আলী মধুখালি উপজেলার নওপাড়া ইউনিয়নের বলগাপাড়া গ্রামের আক্কাচ আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইদ্রিস নিজেকে ডিবি পুলিশ দাবী করে ইয়াবা ব্যবসা করে আসছিলো। আটককৃত আসামির নিকট থেকে ৪৩ পিচ ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এবিষয়ে মধুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বিডি২৪লাইভকে বলেন, ৪৩ পিচ ইয়াবাসহ এক ভুয়া ডিবি পুলিশ আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারায় তার বিরুদ্ধো মামলা রুজু করা হয়েছে, আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মধুখালীতে ৪৩ পিচ ইয়াবাসহ ভুয়া পুলিশ আটক 

ফরিদপুরের মধুখালীতে ইয়াবাসহ এক ভুয়া পুলিশকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) প্রথম প্রহরে উপজেলার নওপাড়া ইউনিয়নের খৈতলা এলাকা থেকে ইদ্রিস আলী (২৫) নামে এক আসামিকে করা হয়েছে। ইদ্রিস আলী মধুখালি উপজেলার নওপাড়া ইউনিয়নের বলগাপাড়া গ্রামের আক্কাচ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইদ্রিস নিজেকে ডিবি পুলিশ দাবী করে ইয়াবা ব্যবসা করে আসছিলো। আটককৃত আসামির নিকট থেকে ৪৩ পিচ ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এবিষয়ে মধুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বিডি২৪লাইভকে বলেন, ৪৩ পিচ ইয়াবাসহ এক ভুয়া ডিবি পুলিশ আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারায় তার বিরুদ্ধো মামলা রুজু করা হয়েছে, আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow