মনে হচ্ছিল কফিনে শুয়ে আছি : নেইমার

আর কিছুদিন পরই শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ২০২৬ বিশ্বকাপের আগেও আলোচনায় সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আলোচনায় দলের সেরা তারকা নেইমারও। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন সান্তোস তারকা? ভক্ত-সমর্থকরা যখন আসন্ন বিশ্বকাপে নেইমারের জায়গা পাওয়ার কথা ভাবছেন তখন ব্রাজিলিয়ান তারকার হৃদয়জুড়ে সেই কাতার বিশ্বকাপ! নেইমারকে যে এখনও তাড়া করে বেড়ায় চার বছর আগের সেই কাতার বিশ্বকাপ। ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের অতিরিক্ত সময়ে নেইমারের গোলেই এগিয়ে গিয়েছিল ব্রাজিল।কিন্তু শেষ মুহূর্তে ক্রোয়েশিয়া সমতা ফেরালে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউটে হেরে বিদায় নিতে হয় ব্রাজিলকে। আর সেই দৃঃস্মৃতিই এখনও ভুলতে পারছেন না নেইমার। সম্প্রতি সান্তোসের সতীর্থদের সঙ্গে একটি ইউটিউব ভিডিওতে কথা বলার সময় সেই হৃদয়বিদারক অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে নেইমার জানান, ক্রোয়েশিয়ার বিপক্ষে ওই পরাজয় তার কাছে নিজের শেষকৃত্যে উপস্থিত থাকার মতো এক ভয়াবহ অনুভূতি ছিল। এ প্রসঙ্গে নেইমার বলেন, ‘মনে হয়েছিল আমি মারা যাব। হোটেলে ফেরার পর মনে হচ্ছিল পৃথিবীটা শেষ হয়ে গেছে। পরিবারের সঙ্গে যখন দেখা হলো, তখন সবার চোখ লাল, ক

মনে হচ্ছিল কফিনে শুয়ে আছি : নেইমার
আর কিছুদিন পরই শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ২০২৬ বিশ্বকাপের আগেও আলোচনায় সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আলোচনায় দলের সেরা তারকা নেইমারও। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন সান্তোস তারকা? ভক্ত-সমর্থকরা যখন আসন্ন বিশ্বকাপে নেইমারের জায়গা পাওয়ার কথা ভাবছেন তখন ব্রাজিলিয়ান তারকার হৃদয়জুড়ে সেই কাতার বিশ্বকাপ! নেইমারকে যে এখনও তাড়া করে বেড়ায় চার বছর আগের সেই কাতার বিশ্বকাপ। ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের অতিরিক্ত সময়ে নেইমারের গোলেই এগিয়ে গিয়েছিল ব্রাজিল।কিন্তু শেষ মুহূর্তে ক্রোয়েশিয়া সমতা ফেরালে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউটে হেরে বিদায় নিতে হয় ব্রাজিলকে। আর সেই দৃঃস্মৃতিই এখনও ভুলতে পারছেন না নেইমার। সম্প্রতি সান্তোসের সতীর্থদের সঙ্গে একটি ইউটিউব ভিডিওতে কথা বলার সময় সেই হৃদয়বিদারক অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে নেইমার জানান, ক্রোয়েশিয়ার বিপক্ষে ওই পরাজয় তার কাছে নিজের শেষকৃত্যে উপস্থিত থাকার মতো এক ভয়াবহ অনুভূতি ছিল। এ প্রসঙ্গে নেইমার বলেন, ‘মনে হয়েছিল আমি মারা যাব। হোটেলে ফেরার পর মনে হচ্ছিল পৃথিবীটা শেষ হয়ে গেছে। পরিবারের সঙ্গে যখন দেখা হলো, তখন সবার চোখ লাল, কেউ কোনো কথা বলছে না। পরিবেশটা এতটাই থমথমে ছিল যে, মনে হচ্ছিল আমি একটা কফিনের ভেতরে শুয়ে আছি আর সবাই আমাকে দেখতে আসছে। আমার মনে হয়েছিল আমি নিজেই নিজের শেষকৃত্য দেখছি।’ নেইমার সাধারণত ব্রাজিলের হয়ে পঞ্চম পেনাল্টি শটটি নেন। কিন্তু সেই ম্যাচে তার সুযোগ আসার আগেই ব্রাজিল হেরে যায়। এ প্রসঙ্গে নেইমার বলেন, ‘আমি সারা জীবন পঞ্চম পেনাল্টি নিয়েছি। এটি সবচেয়ে কঠিন। তবে মাঝে মাঝে আপনার সেই সুযোগ না-ও আসতে পারে।’ ৭৯ গোল করা নেইমারই ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর থেকে দেশের জার্সি আর গায়ে জড়ানো হয়নি।  তবে ৩৪ বছর বয়সী নেইমার ব্রাজিল দলে ফিরতে এবং কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে কঠিন পরিশ্রম চালিয়ে যাচ্ছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow