মাটির দেয়াল ধসে কাঠমিস্ত্রির মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় মাটির দেয়াল ধসে মো. সেলিম মিয়া নামে এক কাঠমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার পৃথিমপাশা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা গ্রামের মো. সেলিম মিয়া (৩৫) তার বসতঘরের পুরাতন মাটির ঘর ভেঙে নতুন ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুরোনো মাটির দেয়াল অপসারণ করতে গিয়ে হঠাৎ একটি বড় অংশ ভেঙে সেলিমের ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে স্ত্রী ও আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সেলিম ওই গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

মাটির দেয়াল ধসে কাঠমিস্ত্রির মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় মাটির দেয়াল ধসে মো. সেলিম মিয়া নামে এক কাঠমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার পৃথিমপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা গ্রামের মো. সেলিম মিয়া (৩৫) তার বসতঘরের পুরাতন মাটির ঘর ভেঙে নতুন ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুরোনো মাটির দেয়াল অপসারণ করতে গিয়ে হঠাৎ একটি বড় অংশ ভেঙে সেলিমের ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে স্ত্রী ও আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সেলিম ওই গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow