মাদকের টাকার জন্য মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে মাদকের টাকার জন্য গর্ভধারিণী মাকে মারধর ও বসতবাড়িতে ভাঙচুর করার অপরাধে মোহাম্মদ মিন্টু (৩৬) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ মিন্টু শেরপুর পৌরসভার টাউন কলোনি এলাকার মৃত ময়দান আলীর ছেলে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই আদেশ প্রদান করেন।ঘটনা সূত্রে জানা যায়, অভিযুক্ত মিন্টু দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই তার বৃদ্ধা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের ওপর শারীরিক নির্যাতন চালাতেন। এরই ধারাবাহিকতায় আজ মাদকের টাকার দাবিতে তিনি তার মাকে মারধর করেন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। খবর পেয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত মিন্টুকে আটক করেন। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও এসিল্যান্ড অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে মাদক সেবন ও পরিবারের সদস্যদের লাঞ্ছিত করার দায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।শেরপুর থানা অফ

মাদকের টাকার জন্য মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে মাদকের টাকার জন্য গর্ভধারিণী মাকে মারধর ও বসতবাড়িতে ভাঙচুর করার অপরাধে মোহাম্মদ মিন্টু (৩৬) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ মিন্টু শেরপুর পৌরসভার টাউন কলোনি এলাকার মৃত ময়দান আলীর ছেলে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই আদেশ প্রদান করেন।

ঘটনা সূত্রে জানা যায়, অভিযুক্ত মিন্টু দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই তার বৃদ্ধা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের ওপর শারীরিক নির্যাতন চালাতেন। এরই ধারাবাহিকতায় আজ মাদকের টাকার দাবিতে তিনি তার মাকে মারধর করেন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। খবর পেয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত মিন্টুকে আটক করেন। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও এসিল্যান্ড অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে মাদক সেবন ও পরিবারের সদস্যদের লাঞ্ছিত করার দায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শেরপুর থানা অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন জানান, সাজাপ্রাপ্ত আসামিকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে এবং পারিবারিক সহিংসতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow