মানবতার পাশাপাশি এবার সাহিত্য ও প্রকাশনা সহযোগিতায় লায়ন্স ক্লাব
অমর একুশে গ্রন্থমেলায় মোড়ক উন্মোচন হয়েছে বিশিষ্ট লেখক, গবেষক, গীতিকার, চলচ্চিত্র পরিচালক এবং ১৯৭১ সালের বন্দী মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ-এর সংকলিত কবিতার বই ‘বজ্রকণ্ঠ’। শনিবার (৭ মার্চ) বাংলা একাডেমি প্রাঙ্গণে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রয়াত এই গুণী লেখকের সৃজনশীল সাহিত্যকর্ম, গবেষণা ও সাংস্কৃতিক অবদানকে নতুন প্রজন্মের পাঠকের কাছে তুলে ধরার লক্ষ্যে বইটি প্রকাশিত হয়েছে। তার সাহিত্যকর্মে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, মানবিকতা ও সমাজচিন্তার শক্তিশালী প্রকাশ লক্ষ্য করা যায়। ‘বজ্রকণ্ঠ’ গ্রন্থটি সেই শক্তিশালী কণ্ঠস্বরেরই একটি মূল্যবান সংকলন। গ্রন্থমেলা প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাহিত্যিক, গবেষক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও পাঠক সমাজের উপস্থিতিতে প্রয়াত লেখক মোহাম্মদ ইউসুফের সাহিত্যকর্ম ও অবদান স্মরণ করা হয়। মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন- মুক্তদেশের প্রকাশক জাবেদ ইমন, বুকইজমের প্রকাশক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) সদস্য সাবা খালেদ শাওন, বাপুস-এর নির্বাহী অফিস সহকারী এ কে এম সাইদুর রহমান, ফেসবিডি গ্রুপের স্বত্বাধিকারী সাদাত ফেরদৌস এবং লেখকের পরি
অমর একুশে গ্রন্থমেলায় মোড়ক উন্মোচন হয়েছে বিশিষ্ট লেখক, গবেষক, গীতিকার, চলচ্চিত্র পরিচালক এবং ১৯৭১ সালের বন্দী মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ-এর সংকলিত কবিতার বই ‘বজ্রকণ্ঠ’।
শনিবার (৭ মার্চ) বাংলা একাডেমি প্রাঙ্গণে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রয়াত এই গুণী লেখকের সৃজনশীল সাহিত্যকর্ম, গবেষণা ও সাংস্কৃতিক অবদানকে নতুন প্রজন্মের পাঠকের কাছে তুলে ধরার লক্ষ্যে বইটি প্রকাশিত হয়েছে। তার সাহিত্যকর্মে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, মানবিকতা ও সমাজচিন্তার শক্তিশালী প্রকাশ লক্ষ্য করা যায়। ‘বজ্রকণ্ঠ’ গ্রন্থটি সেই শক্তিশালী কণ্ঠস্বরেরই একটি মূল্যবান সংকলন।
গ্রন্থমেলা প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাহিত্যিক, গবেষক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও পাঠক সমাজের উপস্থিতিতে প্রয়াত লেখক মোহাম্মদ ইউসুফের সাহিত্যকর্ম ও অবদান স্মরণ করা হয়।
মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন- মুক্তদেশের প্রকাশক জাবেদ ইমন, বুকইজমের প্রকাশক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) সদস্য সাবা খালেদ শাওন, বাপুস-এর নির্বাহী অফিস সহকারী এ কে এম সাইদুর রহমান, ফেসবিডি গ্রুপের স্বত্বাধিকারী সাদাত ফেরদৌস এবং লেখকের পরিবারের সদস্যরা।
বইটির পরিবেশক রেনেসাঁ, বাংলাবাজার। প্রকাশনা সহযোগিতায় রয়েছেন লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজ-এর প্রতিষ্ঠাতা ফাহাদ মোহাম্মদ রেফায়েৎ-উল-ফেরদৌস।
বইটি আজ থেকে অমর একুশে গ্রন্থমেলায় মুক্তদেশ প্রকাশনার স্টলে বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে।
What's Your Reaction?