মালয়লামের যে সিনেমার সঙ্গে মিল, সত্যিই কী নকল নিশো-চঞ্চলদের ‘দম’

টিজার প্রকাশের পর থেকেই নকলের অভিযোগে ঘিরে আছে নিশো-চঞ্চলদের ‘দম’ সিনেমা। মালয়ালম ছবি ‘দ্য গট লাইফ’-এর সঙ্গে মিল খুঁজে সমালোচনা করছেন অনেকেই। তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করে এবার মুখ খুললেন নির্মাতা রেদওয়ান রনি। ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত সিনেমা ‘দম’ নিয়ে শুরু থেকেই রয়েছে নানা আলোচনা। টিজার ও ট্রেলার প্রকাশের পর অনেক দর্শকই ছবিটির সঙ্গে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত মালয়ালম সিনেমা ‘দ্য গট লাইফ’-এর মিল খুঁজে পান। এতে সামাজিক মাধ্যমে নকলের অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগকে একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নির্মাতা রেদওয়ান রনি। সম্প্রতি সিনেমাটির সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুরুতেই জানানো হয়েছিল ‘দম’ একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সারভাইভাল গল্প। যে ছবির সঙ্গে তুলনা করা হচ্ছে, সেটি মুক্তি পেয়েছে অনেক পরে। তাই এ ধরনের অভিযোগ অযৌক্তিক।‘দ্য গট লাইফ’ সিনেমার একটি দৃশ্য রনি আরও বলেন, সিনেমা না দেখে শুধু টিজার বা ট্রেলার দেখে মন্তব্য করা ঠিক নয়। উদাহরণ দিয়ে তিনি বলেন, একই লোকেশন বা উপাদান একাধিক সিনেমায় থাকতে পারে। তাই বলে একটিকে আরেকটির নকল বলা যায় না। নির্মাতার ভাষ্য অনুযায়ী, একটি

মালয়লামের যে সিনেমার সঙ্গে মিল, সত্যিই কী নকল নিশো-চঞ্চলদের ‘দম’

টিজার প্রকাশের পর থেকেই নকলের অভিযোগে ঘিরে আছে নিশো-চঞ্চলদের ‘দম’ সিনেমা। মালয়ালম ছবি ‘দ্য গট লাইফ’-এর সঙ্গে মিল খুঁজে সমালোচনা করছেন অনেকেই। তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করে এবার মুখ খুললেন নির্মাতা রেদওয়ান রনি।

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত সিনেমা ‘দম’ নিয়ে শুরু থেকেই রয়েছে নানা আলোচনা। টিজার ও ট্রেলার প্রকাশের পর অনেক দর্শকই ছবিটির সঙ্গে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত মালয়ালম সিনেমা ‘দ্য গট লাইফ’-এর মিল খুঁজে পান। এতে সামাজিক মাধ্যমে নকলের অভিযোগ ওঠে।

তবে এসব অভিযোগকে একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নির্মাতা রেদওয়ান রনি। সম্প্রতি সিনেমাটির সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুরুতেই জানানো হয়েছিল ‘দম’ একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সারভাইভাল গল্প। যে ছবির সঙ্গে তুলনা করা হচ্ছে, সেটি মুক্তি পেয়েছে অনেক পরে। তাই এ ধরনের অভিযোগ অযৌক্তিক।


‘দ্য গট লাইফ’ সিনেমার একটি দৃশ্য

রনি আরও বলেন, সিনেমা না দেখে শুধু টিজার বা ট্রেলার দেখে মন্তব্য করা ঠিক নয়। উদাহরণ দিয়ে তিনি বলেন, একই লোকেশন বা উপাদান একাধিক সিনেমায় থাকতে পারে। তাই বলে একটিকে আরেকটির নকল বলা যায় না।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, একটি পত্রিকার ঈদসংখ্যা থেকে তিনি এই গল্পের সূত্র খুঁজে পান। প্রায় এক দশক পর এই সিনেমার মাধ্যমে আবারও চলচ্চিত্র নির্মাণে ফিরলেন তিনি।

আরও পড়ুন
‘আমি নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো’
‘দম’র ট্রেলারে দর্শকদের উচ্ছ্বাস, সত্যঘটনার গল্প ঘিরে কৌতূহল বাড়ছে

এদিকে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক এখনো থামছে না। অনেক সিনেমাপ্রেমী মনে করছেন, এর আগেও অনেক সিনেমা বিরুদ্ধে নকলের অভিযোগ উঠলে তার নির্মাতা-প্রযোজকেরা সাফাই গেয়েছেন। কিন্তু ছবি মুক্তির পর দেখা গেছে ছবিটি সত্যিই অন্য কোনো ছবির নকল। ‘দম’ সিনেমার ক্ষেত্রেও এমনটা হওয়ার সম্ভাবনা থেকেই যায়।


‘দম’ সিনেমায় চঞ্চল চৌধুরী

‘দম’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। আরও রয়েছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরিসহ অনেকে।

উল্লেখ্য, এবারের ঈদে ‘দম’ ছাড়াও মুক্তি পাচ্ছে আরও কয়েকটি সিনেমা, যার মধ্যে রয়েছে ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ এবং ‘প্রেশার কুকার’। তাদের ভিড়ে নকলের অভিযোগ মাথায় নিয়ে ‘দম’ কতোক্ষণ টিকে থাকতে পারে সেটাই দেখার অপেক্ষায় সবাই।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow