মালয়েশিয়ায় ‘সীকেয়ার ২০২৬’ প্রথমবারের মতো বাংলাদেশের অংশগ্রহণ

বিশ্ববাজারে বাংলাদেশের ঔষধ ও মেডিকেল খাতের সম্ভাবনা তুলে ধরতে এবার মালয়েশিয়ার আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রদর্শনী ‘সীকেয়ার ২০২৬’-এ প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। বুধবার (২০ মে) কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে শুরু হতে যাওয়া এ আয়োজনে বাংলাদেশের শীর্ষ চার ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান অংশ নেবে। প্রতিষ্ঠানগুলো হলো— স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, কনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস এবং এরেবা ক্যাপসুলস লিমিটেড। বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের সার্বিক তত্ত্বাবধানে তারা প্রদর্শনীতে অংশগ্রহণ করবে। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ‘হেলথ সামিট এশিয়া ২০২৬’ স্থানীয় সময় দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হল ৭ সি-তে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালয়েশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী দাতো হাজ্জাহ হানিফাহ হাজর তাইব। এছাড়া আয়োজক প্রতিষ্ঠান কিউব ইন্টিগ্রেটেড মালয়েশিয়ার নির্বাহী চেয়ারম্যান রিচার্ড তেও এবং সহ-আয়োজক প্রতিষ্ঠান গ্রিন ওয়েলনেস মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক দাতিন ডর্ফ পেং উপস্থিত থাকবেন। আয়োজকদের পক্ষ থেকে দর্শনার্থী, ব্

মালয়েশিয়ায় ‘সীকেয়ার ২০২৬’ প্রথমবারের মতো বাংলাদেশের অংশগ্রহণ

বিশ্ববাজারে বাংলাদেশের ঔষধ ও মেডিকেল খাতের সম্ভাবনা তুলে ধরতে এবার মালয়েশিয়ার আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রদর্শনী ‘সীকেয়ার ২০২৬’-এ প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।

বুধবার (২০ মে) কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে শুরু হতে যাওয়া এ আয়োজনে বাংলাদেশের শীর্ষ চার ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান অংশ নেবে।

প্রতিষ্ঠানগুলো হলো— স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, কনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস এবং এরেবা ক্যাপসুলস লিমিটেড। বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের সার্বিক তত্ত্বাবধানে তারা প্রদর্শনীতে অংশগ্রহণ করবে।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ‘হেলথ সামিট এশিয়া ২০২৬’ স্থানীয় সময় দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হল ৭ সি-তে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালয়েশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী দাতো হাজ্জাহ হানিফাহ হাজর তাইব। এছাড়া আয়োজক প্রতিষ্ঠান কিউব ইন্টিগ্রেটেড মালয়েশিয়ার নির্বাহী চেয়ারম্যান রিচার্ড তেও এবং সহ-আয়োজক প্রতিষ্ঠান গ্রিন ওয়েলনেস মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক দাতিন ডর্ফ পেং উপস্থিত থাকবেন।

আয়োজকদের পক্ষ থেকে দর্শনার্থী, ব্যবসায়ী ও স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের বাংলাদেশের ঔষধ শিল্পের সক্ষমতা সরাসরি দেখার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সংশ্লিষ্ট খাতের বিনিয়োগকারীদের অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের ফার্স্ট সেক্রেটারি (বাণিজ্য) প্রণব কুমার ঘোষ বলেন, বাংলাদেশ সরকারের নির্দেশনায় মালয়েশিয়ার বাজারে দেশের ঔষধ শিল্পকে আরও পরিচিত করা এবং বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় ‘সীকেয়ার ২০২৬’-এ প্রথমবারের মতো বাংলাদেশ অংশগ্রহণ করতে যাচ্ছে।

তিনি আরও জানান, এ আয়োজনের মাধ্যমে মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাতের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow