মা-বাবা হারানো দুই শিশুর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে মা-বাবা হারানো দুই শিশুর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৫ মে) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’এর একটি প্রতিনিধি দল সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে শিশু রায়হান (৯) ও রোহানের (৭) বাড়িতে আসেন। এসময় সংগঠনটির উপজেলা শাখার সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, উপদেষ্টা আবুল কাশেম ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা উপস্থিত ছিলেন। এসময় তারা শিশু দুটির পরিবারের সঙ্গে কথা বলেন ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও নিরাপদ আবাসনের বিষয়ে সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি শিশুদের শিক্ষার জন্য এককালীন ও মাসিক শিক্ষাবৃত্তির ব্যবস্থা করার ঘোষণা দেন। এর আগে বিভিন্ন গণমাধ্যমে শিশু দুটির দুঃখ-কষ্ট নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। ওই প্রতিবেদনে বলা হয়- ছোটবেলায় বাবাকে হারানো এই দুই শিশু চার মাস আগে মাকেও হারায়। বর্তমানে তারা সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে তাদের বৃদ্ধ নানা আজিজুর রহমান ও নানি মালেকা বেগমের সঙ্গে বসবাস করছে। মানুষের বাড়িতে কাজ করে তাদের নানি কোনো রকমে সংসার চালাচ্ছ

মা-বাবা হারানো দুই শিশুর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে মা-বাবা হারানো দুই শিশুর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৫ মে) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’এর একটি প্রতিনিধি দল সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে শিশু রায়হান (৯) ও রোহানের (৭) বাড়িতে আসেন। এসময় সংগঠনটির উপজেলা শাখার সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, উপদেষ্টা আবুল কাশেম ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা উপস্থিত ছিলেন।

এসময় তারা শিশু দুটির পরিবারের সঙ্গে কথা বলেন ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও নিরাপদ আবাসনের বিষয়ে সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি শিশুদের শিক্ষার জন্য এককালীন ও মাসিক শিক্ষাবৃত্তির ব্যবস্থা করার ঘোষণা দেন।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে শিশু দুটির দুঃখ-কষ্ট নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।

ওই প্রতিবেদনে বলা হয়- ছোটবেলায় বাবাকে হারানো এই দুই শিশু চার মাস আগে মাকেও হারায়। বর্তমানে তারা সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে তাদের বৃদ্ধ নানা আজিজুর রহমান ও নানি মালেকা বেগমের সঙ্গে বসবাস করছে। মানুষের বাড়িতে কাজ করে তাদের নানি কোনো রকমে সংসার চালাচ্ছেন। আর্থিক সংকটে শিশু দুটির লেখাপড়াও বন্ধ হয়ে গেছে।

এসময় কাজীপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/এমএন/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow