মিউচুয়াল ফান্ডের মূল্য সংশোধন, সূচক মিশ্র, কমেছে লেনদেন

টানা তিন কার্যদিবস দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখানোর পর মঙ্গলবার (৪ আগস্ট) দেশের শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ডের কিছুটা মূল্য সংশোধন হয়েছে। বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের দাম কমায় সার্বিক বাজারেও দাম কমার তালিকা বড় হয়েছে। এরপরও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে। তবে কমেছে অন্য দুই সূচক। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম কমার তালিকা বড় হলেও অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি প্রতিষ্ঠান। ফলে এই বাজারটিতে মূল্যসূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় মিউচুয়াল ফান্ডসহ অন্যান্য খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মেলে। লেনদেনর প্রথম দুই ঘণ্টা অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। আরও পড়ুন বড় লোকসানে ইসলামী ব্যাংক, কমেছে সম্পদ তবে দুপুর ১২টার পর থেকে বাজারের চিত্র বদলাতে থাকে। বিশেষ করে দাম কমার তালিকায় নাম লেখায় একের পর এক মিউচুয়াল ফান্ড। যার নেতিবাচক প্রভা

মিউচুয়াল ফান্ডের মূল্য সংশোধন, সূচক মিশ্র, কমেছে লেনদেন

টানা তিন কার্যদিবস দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখানোর পর মঙ্গলবার (৪ আগস্ট) দেশের শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ডের কিছুটা মূল্য সংশোধন হয়েছে। বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের দাম কমায় সার্বিক বাজারেও দাম কমার তালিকা বড় হয়েছে। এরপরও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে। তবে কমেছে অন্য দুই সূচক। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম কমার তালিকা বড় হলেও অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি প্রতিষ্ঠান। ফলে এই বাজারটিতে মূল্যসূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় মিউচুয়াল ফান্ডসহ অন্যান্য খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মেলে। লেনদেনর প্রথম দুই ঘণ্টা অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে।

তবে দুপুর ১২টার পর থেকে বাজারের চিত্র বদলাতে থাকে। বিশেষ করে দাম কমার তালিকায় নাম লেখায় একের পর এক মিউচুয়াল ফান্ড। যার নেতিবাচক প্রভাব পড়ে অন্য খাতেও। লেনদেনের শেষ পর্যন্ত এই ধরা অব্যাহত থাকে। অবশ্য দাম বাড়ার তালিকায় ভালো কোম্পানির প্রধান্য থাকায় দাম কমার তালিকা বড় হওয়ার পরও প্রধান মূল্যসূচক কিছুটা বেড়েই দিনের লেনদেন শেষ হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৭৬টির এবং ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে, ১০টি মিউচুয়াল ফান্ডর দাম বাড়ার বিপরীতে ১৯টির দাম কমেছে এবং ৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯২টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ৮৪টির দাম কমেছে এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ২৪টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৭টির এবং ৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৫৪টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৫টির এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে।

দাম কমার তালিকা বড় হওয়ায় পরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ২ হাজার ২০১ পয়েন্টে নেমে গেছে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৪৯ পয়েন্ট কমে ১ হাজার ১৮৫ পয়েন্টে অবস্থান করছে।

প্রধান মূল্যসূচক কিছুটা বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ১১১ কোটি ৪৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ২১০ কোটি ৫১ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৯৯ কোটি ২ লাখ টাকা।

এই লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে একমি পেস্টিসাইডের শেয়ার। কোম্পানিটির ৩৬ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৩০ লাখ টাকার। ২৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সামিট এলায়েন্স পোর্ট।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং, বেক্সিমকো, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, ডমিনেজ স্টিল বিল্ডিং এবং কুইন সাউথ টেক্সটাইল।

অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৫টির এবং ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৮ কোটি ৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২২ কোটি ৬২ লাখ টাকা।

এমএএস/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow