মিঠাই-এর প্রিয়জন ক্যাম্পেইন শুরু

জনপ্রিয় মিষ্টান্ন ব্র্যান্ড ‘মিঠাই’ এর ‘মিঠাই প্রিয়জন’ ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার (২ মে) রাজধানীর বাড্ডায় প্রাণ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাণ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক অনিমেষ সাহা। এ প্রসঙ্গে ‘মিঠাই’ এর হেড অব মার্কেটিং আনিসুল ইসলাম বলেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ক্রেতাদের সঙ্গে টেকসই সম্পর্ক গড়ে তুলতে চাই। মিঠাই-এর যেকোনো শোরুম থেকে ৫০০ টাকা বা এর বেশি মূল্যের পণ্য কিনলে ক্রেতারা ‘মিঠাই প্রিয়জন’ ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত হবেন। পরবর্তীতে ১০০ টাকার পণ্য কিনলে ক্রেতাদের অ্যাকাউন্টে ২ পয়েন্ট করে যোগ হবে। ১ পয়েন্টের মূল্যমান ১ টাকার সমান। তিনি আরও জানান, মিঠাই-এর শপে কেনাকানার ওপর অন্তত ১০০ পয়েন্ট যোগ হলে ক্রেতারা ওই পয়েন্ট যেকোনো সময় ভাঙ্গাতে পারবেন। প্রাপ্ত পয়েন্টের সমমানের টাকার মিঠাই ব্র্যান্ডের পণ্য কিনতে পারবেন। অনুষ্ঠানে ‘মিঠাই’ এর চিফ অপারেটিং অফিসার এস. এম. হাফিজুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার অমিতাভ রায়, ব্র্যান্ড ম্যানেজার মাসুম বিল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেএইচ

মিঠাই-এর প্রিয়জন ক্যাম্পেইন শুরু

জনপ্রিয় মিষ্টান্ন ব্র্যান্ড ‘মিঠাই’ এর ‘মিঠাই প্রিয়জন’ ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার (২ মে) রাজধানীর বাড্ডায় প্রাণ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাণ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক অনিমেষ সাহা।

এ প্রসঙ্গে ‘মিঠাই’ এর হেড অব মার্কেটিং আনিসুল ইসলাম বলেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ক্রেতাদের সঙ্গে টেকসই সম্পর্ক গড়ে তুলতে চাই। মিঠাই-এর যেকোনো শোরুম থেকে ৫০০ টাকা বা এর বেশি মূল্যের পণ্য কিনলে ক্রেতারা ‘মিঠাই প্রিয়জন’ ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত হবেন। পরবর্তীতে ১০০ টাকার পণ্য কিনলে ক্রেতাদের অ্যাকাউন্টে ২ পয়েন্ট করে যোগ হবে। ১ পয়েন্টের মূল্যমান ১ টাকার সমান।

তিনি আরও জানান, মিঠাই-এর শপে কেনাকানার ওপর অন্তত ১০০ পয়েন্ট যোগ হলে ক্রেতারা ওই পয়েন্ট যেকোনো সময় ভাঙ্গাতে পারবেন। প্রাপ্ত পয়েন্টের সমমানের টাকার মিঠাই ব্র্যান্ডের পণ্য কিনতে পারবেন।

অনুষ্ঠানে ‘মিঠাই’ এর চিফ অপারেটিং অফিসার এস. এম. হাফিজুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার অমিতাভ রায়, ব্র্যান্ড ম্যানেজার মাসুম বিল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow