মির্জা আব্বাসের খোঁজ-খবর জানতে চান কাফি

বিএনপির সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের খোঁজ-খবর জানতে চাইলেন সদ্য এনসিপিতে যোগ দেওয়া কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। ২ মে দুপুর ১২টা ৩৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট করেন তিনি। কনটেন্ট ক্রিয়েটর কাফি লিখেছেন, ‌‘মির্জা আব্বাস সাহেবের কোনো খোঁজ-খবর নাই! সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় তিনি আছেন। তবুও কোনো আপডেট জাতি পাচ্ছে না। এটা কেমন বৈষম্য! একজন মাননীয় সংসদ সদস্য সম্পর্কে আমরা তার আপডেট চাই।’ আরও পড়ুন৪/৫ জন উপদেষ্টার কাছে গিয়েও কোনো হেল্প পাইনি: মাহফুজ  জানা যায়, গত ১১ মার্চ ইফতারের সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। প্রাথমিক অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক জটিলতা বাড়তে থাকায় গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দীর্ঘ একমাস চিকিৎসার পর তিনি শঙ্কামুক্ত হন। এরপর ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। তবে শারীরিক সক্ষমতা

মির্জা আব্বাসের খোঁজ-খবর জানতে চান কাফি

বিএনপির সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের খোঁজ-খবর জানতে চাইলেন সদ্য এনসিপিতে যোগ দেওয়া কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি।

২ মে দুপুর ১২টা ৩৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট করেন তিনি।

কনটেন্ট ক্রিয়েটর কাফি লিখেছেন, ‌‘মির্জা আব্বাস সাহেবের কোনো খোঁজ-খবর নাই! সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় তিনি আছেন। তবুও কোনো আপডেট জাতি পাচ্ছে না। এটা কেমন বৈষম্য! একজন মাননীয় সংসদ সদস্য সম্পর্কে আমরা তার আপডেট চাই।’

kafi

জানা যায়, গত ১১ মার্চ ইফতারের সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। প্রাথমিক অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক জটিলতা বাড়তে থাকায় গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সেখানে দীর্ঘ একমাস চিকিৎসার পর তিনি শঙ্কামুক্ত হন। এরপর ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। তবে শারীরিক সক্ষমতা পুরোপুরি ফিরে পেতে এখন তার নিবিড় ফিজিওথেরাপি প্রয়োজন, যা মালয়েশিয়ায় করা হচ্ছে।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow