মুচলেকা দিয়ে মাদক ছাড়লেন ৬ তরুণ

জামালপুরে সরিষাবাড়ির কাবারিয়াবাড়ি গ্রামে মাদকের ভয়াল থাবা থেকে নিজেদের মুক্ত করতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় ছয় যুবক। দীর্ঘদিন মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার পর ভুল পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন তারা। শুক্রবার (১০ এপ্রিল) গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক লিখিত ‘অঙ্গীকারনামা’ প্রদানের মাধ্যমে তারা মাদককে চিরতরে ‘না’ বলে আলোর পথে ফেরার ঘোষণা দেন। লিখিত অঙ্গীকারনামায় তারা উল্লেখ করেন যে, তারা অতীতে মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তবে এখন থেকে তারা এবং তাদের পরিবারের কোনো সদস্য এই ধরনের অপরাধমূলক কাজে লিপ্ত হবেন না। যদি ভবিষ্যতে তারা এই প্রতিশ্রুতি ভঙ্গ করেন, তবে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যে কোনো কঠোর ব্যবস্থা গ্রহণে তাদের কোনো আপত্তি থাকবে না। এছাড়াও স্থানীয় ‘মাদক বিরোধী মুচলেকা কমিটির যে কোনো সিদ্ধান্ত তারা মেনে নিতে বাধ্য থাকবেন। স্বাভাবিক জীবনে ফেরার শপথ নিলেন যারা- মৃত ইয়াছিনের ছেলে সেজনু মিয়া, মৃত নছর উদ্দীনের ছেলে ফারুক হোসেন, কামরুজ্জামানের ছেলে এরশাদ সরকার, সেজনু মিয়ার ছেলে জীবন রহমান স্বাধীন, হায়

মুচলেকা দিয়ে মাদক ছাড়লেন ৬ তরুণ

জামালপুরে সরিষাবাড়ির কাবারিয়াবাড়ি গ্রামে মাদকের ভয়াল থাবা থেকে নিজেদের মুক্ত করতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় ছয় যুবক। দীর্ঘদিন মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার পর ভুল পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন তারা।

শুক্রবার (১০ এপ্রিল) গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক লিখিত ‘অঙ্গীকারনামা’ প্রদানের মাধ্যমে তারা মাদককে চিরতরে ‘না’ বলে আলোর পথে ফেরার ঘোষণা দেন।

লিখিত অঙ্গীকারনামায় তারা উল্লেখ করেন যে, তারা অতীতে মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তবে এখন থেকে তারা এবং তাদের পরিবারের কোনো সদস্য এই ধরনের অপরাধমূলক কাজে লিপ্ত হবেন না। যদি ভবিষ্যতে তারা এই প্রতিশ্রুতি ভঙ্গ করেন, তবে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যে কোনো কঠোর ব্যবস্থা গ্রহণে তাদের কোনো আপত্তি থাকবে না। এছাড়াও স্থানীয় ‘মাদক বিরোধী মুচলেকা কমিটির যে কোনো সিদ্ধান্ত তারা মেনে নিতে বাধ্য থাকবেন।

স্বাভাবিক জীবনে ফেরার শপথ নিলেন যারা- মৃত ইয়াছিনের ছেলে সেজনু মিয়া, মৃত নছর উদ্দীনের ছেলে ফারুক হোসেন, কামরুজ্জামানের ছেলে এরশাদ সরকার, সেজনু মিয়ার ছেলে জীবন রহমান স্বাধীন, হায়েত আলীর ছেলে আল আমীন ও মৃত ইয়াছিনের ছেলে বিদ্যুৎ। তারা সবাই সরিষাবাড়ী উপজেলার কাবারিয়াবাড়ি গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্ট যুবকদের পক্ষ থেকে একজন জানান, ‘আমরা বুঝতে পেরেছি মাদক কেবল একটি জীবন নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। নিজেদের ভুল বুঝতে পেরে আমরা আজ শপথ নিয়েছি আর কখনোই এই পথে পা বাড়াব না। আমরা সুস্থ ও সুন্দরভাবে সমাজে বাঁচতে চাই।’

স্থানীয় এলাকাবাসী ও মাদক বিরোধী মুচলেকা কমিটির সদস্যরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করছেন, এই ধরনের সামাজিক সচেতনতা ও আত্মশুদ্ধি অন্যান্য মাদকাসক্তদেরও সুস্থ জীবনে ফিরতে উদ্বুদ্ধ করবে।

কমিটি জানিয়েছে, এই যুবকদের স্বাভাবিক জীবনে পুনর্বাসনের জন্য তারা সব ধরনের সহযোগিতা প্রদান করবেন, তবে পুনরায় অপরাধে জড়ালে আইনগত ব্যবস্থা নিতে পিছপা হবেন না। 


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow