মৃত্যুর গুজব নিয়ে মুখ খুললেন শক্তি কাপুর, নিচ্ছেন আইনি ব্যবস্থা
বলিউড অভিনেতা শক্তি কাপুরকে নিয়ে হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মৃত্যুর গুজব। মুহূর্তেই খবরটি ভাইরাল হয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে ওঠেন তার ভক্ত-অনুরাগীরা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই জানালেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে দাবি করা হয়, জনপ্রিয় এই অভিনেতা আর বেঁচে নেই। বিষয়টি নজরে আসার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন শক্তি কাপুর। ভিডিওতে তিনি বলেন, ‘আমার মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া। আমি সুস্থ ও ভালো আছি। দয়া করে এসব গুজবে কান দেবেন না।’ একই সঙ্গে এ ধরনের ভুয়া তথ্য ছড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা। তিনি জানান, বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শক্তি কাপুরের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন সংবেদনশীল বিষয়ে ভিত্তিহীন খবর ছড়ানো কখনোই গ্রহণযোগ্য নয়। ভিডিওতে শান্তভাবে কথা বললেও পুরো ঘটনায় তিনি যে বিরক্ত ও হতাশ, সেটিও স্পষ্ট ছিল। অভিনেতার মতে, এ ধরনের মিথ্যা গুজব শুধু একজন শিল্পীকেই নয়, তার পরিবার ও কাছের মানুষদেরও মানসিকভাবে কষ্ট দেয়। আরও পড়ুন:পাঁচ বছর পর একই অনুষ্ঠানে সামান্থা-নাগা, তবুও কথা হয়
বলিউড অভিনেতা শক্তি কাপুরকে নিয়ে হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মৃত্যুর গুজব। মুহূর্তেই খবরটি ভাইরাল হয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে ওঠেন তার ভক্ত-অনুরাগীরা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই জানালেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে দাবি করা হয়, জনপ্রিয় এই অভিনেতা আর বেঁচে নেই। বিষয়টি নজরে আসার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন শক্তি কাপুর।
ভিডিওতে তিনি বলেন, ‘আমার মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া। আমি সুস্থ ও ভালো আছি। দয়া করে এসব গুজবে কান দেবেন না।’
একই সঙ্গে এ ধরনের ভুয়া তথ্য ছড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা। তিনি জানান, বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শক্তি কাপুরের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন সংবেদনশীল বিষয়ে ভিত্তিহীন খবর ছড়ানো কখনোই গ্রহণযোগ্য নয়।
ভিডিওতে শান্তভাবে কথা বললেও পুরো ঘটনায় তিনি যে বিরক্ত ও হতাশ, সেটিও স্পষ্ট ছিল। অভিনেতার মতে, এ ধরনের মিথ্যা গুজব শুধু একজন শিল্পীকেই নয়, তার পরিবার ও কাছের মানুষদেরও মানসিকভাবে কষ্ট দেয়।
আরও পড়ুন:
পাঁচ বছর পর একই অনুষ্ঠানে সামান্থা-নাগা, তবুও কথা হয়নি
শুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, থমকে গেল প্রভাসের ‘ফৌজি’
এদিকে সম্প্রতি মেরে হাসব্যান্ড কি বিবি সিনেমায় দেখা গেছে শক্তি কাপুরকে। ছবিতে তার অভিনয় দর্শকদের প্রশংসাও কুড়িয়েছে।
এমএমএফ
What's Your Reaction?