মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় মার্কিন দূতাবাসের ২ কর্মকর্তাসহ নিহত ৪

মেক্সিকোর সড়ক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্র দূতাবাসের দুই কর্মকর্তা, মেক্সিকান একজন কর্মকর্তা ও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) দেশটির উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া অঙ্গরাজ্যে এই দুর্ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতরা এর আগে মোরেলোস পৌর এলাকায় একটি মাদক তৈরির ল্যাব বন্ধ করার অভিযানে অংশ নিয়েছিলেন। কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৮ এপ্রিল) চিহুয়াহুয়ায় দুটি মেথামফেটামিন ল্যাবে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা রোববার সড়ক দুর্ঘটনার শিকার হন এবং এতে চারজনের মৃত্যু হয়। মেক্সিকোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রোনাল্ড জনসন এক বিবৃতিতে বলেন, এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, আমাদের সমাজকে সুরক্ষিত রাখতে কাজ করা যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কর্মকর্তারা কত বড় ঝুঁকি নেন। তিনি আরও বলেন, এই ঘটনা তাদের যৌথ নিরাপত্তা ও ন্যায়বিচারের লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারকে আরও দৃঢ় করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনো নিহত দুই দূতাবাস কর্মকর্তার নাম প্রকাশ করেনি। এদিকে, সাম্প্রতিক এই ঘটনার আগে মেক্সিকোর কুখ্যাত মাদক কার্টেল জালিস্কো নিউ জেনারেশন কার্টেল এর নেতা

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় মার্কিন দূতাবাসের ২ কর্মকর্তাসহ নিহত ৪

মেক্সিকোর সড়ক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্র দূতাবাসের দুই কর্মকর্তা, মেক্সিকান একজন কর্মকর্তা ও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) দেশটির উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া অঙ্গরাজ্যে এই দুর্ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতরা এর আগে মোরেলোস পৌর এলাকায় একটি মাদক তৈরির ল্যাব বন্ধ করার অভিযানে অংশ নিয়েছিলেন।

কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৮ এপ্রিল) চিহুয়াহুয়ায় দুটি মেথামফেটামিন ল্যাবে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা রোববার সড়ক দুর্ঘটনার শিকার হন এবং এতে চারজনের মৃত্যু হয়।

মেক্সিকোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রোনাল্ড জনসন এক বিবৃতিতে বলেন, এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, আমাদের সমাজকে সুরক্ষিত রাখতে কাজ করা যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কর্মকর্তারা কত বড় ঝুঁকি নেন।

তিনি আরও বলেন, এই ঘটনা তাদের যৌথ নিরাপত্তা ও ন্যায়বিচারের লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনো নিহত দুই দূতাবাস কর্মকর্তার নাম প্রকাশ করেনি।

এদিকে, সাম্প্রতিক এই ঘটনার আগে মেক্সিকোর কুখ্যাত মাদক কার্টেল জালিস্কো নিউ জেনারেশন কার্টেল এর নেতা নিমিসিও রুবেন অসিগুয়েরা কারভান্তাস ফেব্রুয়ারিতে দেশটির সেনাবাহিনীর অভিযানে নিহত হন। তার মৃত্যুর পর দেশটিতে সহিংসতা বেড়ে যায়। এসবন সহিংসতায় কয়েক দিনের মধ্যে ৩০ জন কার্টেল সদস্য ও ২৫ জন মেক্সিকান ন্যাশনাল গার্ড সদস্য নিহত হন।

সূত্র: দ্য হিল

এমকেএম 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow