মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ও এনপিএ-এর মুখপাত্র মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। তিনি গণমাধ্যমকে জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন। আজ শুক্রবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুবেল আরও বলেন, বর্তমানে সোহরাওয়ার্দী মেডিক্যালে চিকিৎসাধীন মেঘমল্লার বসুর অবস্থা স্থিতিশীল। তবে কেন তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ও এনপিএ-এর মুখপাত্র মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল।

তিনি গণমাধ্যমকে জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন। আজ শুক্রবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জুবেল আরও বলেন, বর্তমানে সোহরাওয়ার্দী মেডিক্যালে চিকিৎসাধীন মেঘমল্লার বসুর অবস্থা স্থিতিশীল।

তবে কেন তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow