মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার ওপর হামলা, যুবক আটক
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাসহ একই পরিবারের তিন সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) মেয়ের মা মাকসুদা বেগম বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত শাহীন কাজীকে (২৭) আটক করা হয়। এর আগে বুধবার (২৯ জুলাই) এশার নামাজের পর মতলব পৌরসভার উত্তর নলুয়া এলাকার নুরুল ইসলামের সুপারি বাগানে হামলার এ ঘটনা ঘটে। আহত জহিরুল হক মুকুল দেওয়ান বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এবং মতলব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক। হামলায় তার বড় মেয়ে ও ছোট ছেলেও আহত হন। জহিরুল হক মুকুল দেওয়ান অভিযোগ করেন, তার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে দীর্ঘদিন ধরে একই এলাকার হোসেন কাজীর ছেলে শাহীন কাজী প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি অসহনীয় হয়ে উঠলে তিনি অভিযুক্তের পরিবারের কাছে এর প্রতিবাদ জানান। এতে ক্ষুব্ধ হয়ে শাহীন কাজী ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালায়। তার দাবি, হামলায় তিনি, তার বড় মেয়ে এবং ছোট ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মতলব দ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাসহ একই পরিবারের তিন সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) মেয়ের মা মাকসুদা বেগম বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত শাহীন কাজীকে (২৭) আটক করা হয়।
এর আগে বুধবার (২৯ জুলাই) এশার নামাজের পর মতলব পৌরসভার উত্তর নলুয়া এলাকার নুরুল ইসলামের সুপারি বাগানে হামলার এ ঘটনা ঘটে।
আহত জহিরুল হক মুকুল দেওয়ান বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এবং মতলব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক। হামলায় তার বড় মেয়ে ও ছোট ছেলেও আহত হন।
জহিরুল হক মুকুল দেওয়ান অভিযোগ করেন, তার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে দীর্ঘদিন ধরে একই এলাকার হোসেন কাজীর ছেলে শাহীন কাজী প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি অসহনীয় হয়ে উঠলে তিনি অভিযুক্তের পরিবারের কাছে এর প্রতিবাদ জানান। এতে ক্ষুব্ধ হয়ে শাহীন কাজী ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালায়।
তার দাবি, হামলায় তিনি, তার বড় মেয়ে এবং ছোট ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ কবির বলেন, ‘মামলার প্রধান অভিযুক্ত শাহীন কাজীকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
What's Your Reaction?