মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর
সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দুই দিনের সফরে ইসরায়েল গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৬ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি। ঘটনাচক্রে, ২৮ ফেব্রুয়ারি সকাল থেকে ইরানে হামলা চালানো শুরু করে ইসরায়েল ও আমেরিকার যৌথ বাহিনী। যা নিয়ে ভারতের অন্দরে শুরু হয়েছে জোর বিতর্ক। এবার সেই ইস্যুটি ফের একবার উস্কে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ভারতসহ পশ্চিমবঙ্গে রান্নার গ্যাস ও সিএনজির গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। যুদ্ধের আবহে বেঙ্গালুরু, মুম্বাই, লখনউসহ ভারতের একাধিক শহরে হোটেল বন্ধ হয়েছে, প্রভাব পড়েছে যাত্রী পরিবহনেও। পরিস্থিতি এরকম চলতে থাকলে কলকাতার হোটেল মালিকরাও সেই পথে হাঁটার সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে বুধবার (১১ মার্চ) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গ্যাস ডিলার ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক জ
সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দুই দিনের সফরে ইসরায়েল গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৬ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি। ঘটনাচক্রে, ২৮ ফেব্রুয়ারি সকাল থেকে ইরানে হামলা চালানো শুরু করে ইসরায়েল ও আমেরিকার যৌথ বাহিনী। যা নিয়ে ভারতের অন্দরে শুরু হয়েছে জোর বিতর্ক। এবার সেই ইস্যুটি ফের একবার উস্কে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ভারতসহ পশ্চিমবঙ্গে রান্নার গ্যাস ও সিএনজির গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে।
যুদ্ধের আবহে বেঙ্গালুরু, মুম্বাই, লখনউসহ ভারতের একাধিক শহরে হোটেল বন্ধ হয়েছে, প্রভাব পড়েছে যাত্রী পরিবহনেও। পরিস্থিতি এরকম চলতে থাকলে কলকাতার হোটেল মালিকরাও সেই পথে হাঁটার সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে।
এই পরিস্থিতিতে বুধবার (১১ মার্চ) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গ্যাস ডিলার ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকও করেন।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, গ্যাস সরবরাহ ব্যাহত না হয়, তার জন্য রাজ্য সরকার একটি স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিউর (এসওপি) তৈরি করবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছেও সরবরাহ ব্যবস্থা সচল রাখার আবেদন জাননো হয়েছে।
ডিডি/এমএসএম
What's Your Reaction?