যশোরে যুবলীগের মিছিল, আটক ৫

যশোর শহরে যুবলীগের ব্যানারে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে মিছিল ও সমাবেশ করায় পাঁচজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত একাধিক টিম শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকরা হলেন, শহরের কাজীপাড়া এলাকার আনসার আলীর ছেলে সৈয়দ তৌফিক জাহান, একই এলাকার নুরুল আলমের ছেলে শফিকুল ইসলাম সুজন, লোকমানের ছেলে বাবলু শেখ, শহিদুল ইসলামের ছেলে সোহান হোসেন এবং ষষ্টিতলা এলাকার সৈয়দ আহমদের ছেলে আনোয়ার হোসেন বাবু। সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সকালে ও রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে যশোরে যুবলীগের দুটি কর্মসূচি পালন হয়েছে বলে দাবি করে ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখানো হয়, শহরের গরীবশাহ রোডে মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। এছাড়া একই পেজে যুবলীগের কর্মসূচি দাবি করে আরও একটি ভিডিও প্রচার করা হয়। বিষয়টি জেলা পুলিশের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে একাধিক টিম মাঠে নামে এবং শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, তারা নিষিদ্ধ ঘোষ

যশোরে যুবলীগের মিছিল, আটক ৫

যশোর শহরে যুবলীগের ব্যানারে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে মিছিল ও সমাবেশ করায় পাঁচজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত একাধিক টিম শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটকরা হলেন, শহরের কাজীপাড়া এলাকার আনসার আলীর ছেলে সৈয়দ তৌফিক জাহান, একই এলাকার নুরুল আলমের ছেলে শফিকুল ইসলাম সুজন, লোকমানের ছেলে বাবলু শেখ, শহিদুল ইসলামের ছেলে সোহান হোসেন এবং ষষ্টিতলা এলাকার সৈয়দ আহমদের ছেলে আনোয়ার হোসেন বাবু।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সকালে ও রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে যশোরে যুবলীগের দুটি কর্মসূচি পালন হয়েছে বলে দাবি করে ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখানো হয়, শহরের গরীবশাহ রোডে মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। এছাড়া একই পেজে যুবলীগের কর্মসূচি দাবি করে আরও একটি ভিডিও প্রচার করা হয়। বিষয়টি জেলা পুলিশের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে একাধিক টিম মাঠে নামে এবং শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে গোপনে বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছিলেন। এমনকি যুবলীগের মিছিলের সঙ্গেও তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। এছাড়া এ ঘটনায় বুধবার মধ্যরাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা করেছে।

মিলন রহমান/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow