যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাতের পর অ্যান্ডি বার্নহ্যাম যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। খবর বিবিসির। সোমবার (২০ জুলাই) সাক্ষাতের পর প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, গাঢ় রঙের স্যুট ও টাই পরিহিত বার্নহ্যাম রাজা তৃতীয় চার্লসের পাশে দাঁড়িয়ে আছেন। বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে জানানো হয়, রাজা অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে সাক্ষাৎ করে তাকে নতুন সরকার গঠনের আহ্বান জানান। বিবৃতিতে আরও বলা হয়, বার্নহ্যাম রাজার প্রস্তাব গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী ও ফার্স্ট লর্ড অব দ্য ট্রেজারি হিসেবে নিয়োগ পাওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় তার স্ত্রী মেরি-ফ্রান্স ভ্যান হিলও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস। এর আগে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ের স্টারমার। এ বিষয়ে বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দেন স্যার কিয়ার স্টারমার। রাজা তার পদত্যাগ গ্রহণ করে

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম
যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাতের পর অ্যান্ডি বার্নহ্যাম যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। খবর বিবিসির। সোমবার (২০ জুলাই) সাক্ষাতের পর প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, গাঢ় রঙের স্যুট ও টাই পরিহিত বার্নহ্যাম রাজা তৃতীয় চার্লসের পাশে দাঁড়িয়ে আছেন। বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে জানানো হয়, রাজা অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে সাক্ষাৎ করে তাকে নতুন সরকার গঠনের আহ্বান জানান। বিবৃতিতে আরও বলা হয়, বার্নহ্যাম রাজার প্রস্তাব গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী ও ফার্স্ট লর্ড অব দ্য ট্রেজারি হিসেবে নিয়োগ পাওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় তার স্ত্রী মেরি-ফ্রান্স ভ্যান হিলও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস। এর আগে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ের স্টারমার। এ বিষয়ে বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দেন স্যার কিয়ার স্টারমার। রাজা তার পদত্যাগ গ্রহণ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow