যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশগুলোকে কঠোর জবাব দেওয়া হবে: আইআরজিসি
যুক্তরাষ্ট্রের হামলায় সহযোগিতা করা দেশগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটি বলেছে, আগ্রাসনে সহায়তাকারী দেশগুলো আচরণ পরিবর্তন না করলে তাদেরও কঠোর জবাব দেওয়া হবে। খবর আইআরএনএর। বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলোর প্রতি আচরণ সংশোধনের আহ্বান জানায়। অন্যথায় ইরানের সশস্ত্র বাহিনীর পাল্টা প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে বলে সতর্ক করা হয়। বিবৃতিতে বলা হয়, ইরানের জনগণের দৃঢ়তা ও অবিচল অবস্থানের কারণে শত্রুপক্ষের পরিকল্পনা ভেস্তে গেছে। এর ফলে দেশটির সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যেও নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণে অনিরাপদ নৌপথ দিয়ে চলাচলের চেষ্টা করা আরও দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি জাহাজে ভয়াবহ আগুন লাগার পর দুটি জাহাজই দ্রুত ফিরে যেতে বাধ্য হয়। হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অব্যাহত হস্তক্ষেপ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে আইআরজিসি বলেছে, এই কৌশলগত জলপথ ইর
যুক্তরাষ্ট্রের হামলায় সহযোগিতা করা দেশগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটি বলেছে, আগ্রাসনে সহায়তাকারী দেশগুলো আচরণ পরিবর্তন না করলে তাদেরও কঠোর জবাব দেওয়া হবে। খবর আইআরএনএর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলোর প্রতি আচরণ সংশোধনের আহ্বান জানায়। অন্যথায় ইরানের সশস্ত্র বাহিনীর পাল্টা প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে বলে সতর্ক করা হয়।
বিবৃতিতে বলা হয়, ইরানের জনগণের দৃঢ়তা ও অবিচল অবস্থানের কারণে শত্রুপক্ষের পরিকল্পনা ভেস্তে গেছে। এর ফলে দেশটির সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যেও নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণে অনিরাপদ নৌপথ দিয়ে চলাচলের চেষ্টা করা আরও দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি জাহাজে ভয়াবহ আগুন লাগার পর দুটি জাহাজই দ্রুত ফিরে যেতে বাধ্য হয়।
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অব্যাহত হস্তক্ষেপ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে আইআরজিসি বলেছে, এই কৌশলগত জলপথ ইরানের অবিচ্ছেদ্য অংশ এবং এর পূর্ণ নিয়ন্ত্রণ তেহরানের হাতেই রয়েছে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে কোনো বিদেশি শক্তিকে এই অঞ্চলের সামুদ্রিক কার্যক্রমে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, সর্বশক্তিমান আল্লাহর সহায়তায় আগ্রাসনকারীকে আজই শাস্তি দেওয়া হবে। যারা আগ্রাসনকারীকে সহায়তা করছে, তারা আচরণ পরিবর্তন না করলে তাদেরও কঠোর জবাব দেওয়া হবে।
আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের হুমকি, দাদাগিরি এবং এ অঞ্চলের সামুদ্রিক কার্যক্রমে হস্তক্ষেপ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না। এমন অবস্থান পরিস্থিতিকে আরও জটিল ও কঠিন করে তুলবে বলেও মন্তব্য করেছে বাহিনীটি।
সূত্র : আইআরএনএ
What's Your Reaction?