যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈঠকের কোনো পরিকল্পনা নেই

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার পথ তৈরি করতে এবং বিভিন্ন শর্তাবলি নিয়ে পাকিস্তানের মধ্যস্থতাকারী দলের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ইসলামাবাদে অবস্থান করছে ইরানি প্রতিনিধিদল। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও আলোচনার জন্য পাকিস্তানের পথে রয়েছেন। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) সকালে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার ইসলামাবাদের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। শনিবার (২৫ এপ্রিল) রাত ৩টা ২৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি এ কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ইরানের পর্যবেক্ষণগুলো পাকিস্তানকে জানানো হবে।’ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ইসলামাবাদ সফর সম্পর্কে বলতে গিয়ে বাঘাই উল্লেখ করেন, এই প্রতিনিধিদল উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এই বৈঠকগুলো যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া আগ্রাসনমূলক যুদ্ধ বন্ধ এবং এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে চলমান ‘মধ্যস্থতা ও কার্যকর প

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈঠকের কোনো পরিকল্পনা নেই
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার পথ তৈরি করতে এবং বিভিন্ন শর্তাবলি নিয়ে পাকিস্তানের মধ্যস্থতাকারী দলের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ইসলামাবাদে অবস্থান করছে ইরানি প্রতিনিধিদল। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও আলোচনার জন্য পাকিস্তানের পথে রয়েছেন। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) সকালে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার ইসলামাবাদের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। শনিবার (২৫ এপ্রিল) রাত ৩টা ২৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি এ কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ইরানের পর্যবেক্ষণগুলো পাকিস্তানকে জানানো হবে।’ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ইসলামাবাদ সফর সম্পর্কে বলতে গিয়ে বাঘাই উল্লেখ করেন, এই প্রতিনিধিদল উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এই বৈঠকগুলো যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া আগ্রাসনমূলক যুদ্ধ বন্ধ এবং এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে চলমান ‘মধ্যস্থতা ও কার্যকর প্রচেষ্টার’ অংশ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলেও উল্লেখ করেন বাঘাই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow