যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ‌সিদ্ধান্ত হয়নি: ইরান

ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এদিকে চলতি সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার নতুন দফায় অংশ নেবে কি না, সে বিষয়ে তেহরান এখনো সিদ্ধান্ত নেয়নি বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবিসিকে জানিয়েছে। বিবিসির প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা লিজ ডুসেটকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, প্রথম দফার ইসলামাবাদ আলোচনায় ইরান ‘সদিচ্ছা ও গুরুত্বের অনুভূতি নিয়ে’ অংশ নিয়েছিল। তবে তিনি অভিযোগ করেন, আলোচনার অপর পক্ষ ‘গুরুত্বহীনতা ও সদিচ্ছার অভাব’ দেখিয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের ‘ইউটার্ন’, যুদ্ধাপরাধের হুমকির কথাও উল্লেখ করেন। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক দুই দিনের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ও সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত যেখানে তিনি আবারও হুমকি দিয়েছেন যে, ইরান যদি যুক্তরাষ্ট্রের ভাষায় ‘খুবই ন্যায্য ও যুক্তিসংগত একটি চুক্তির প্রস্তাব’ গ্রহণ না করে, তবে তিনি ‘সব বিদ্যুৎকেন্দ্র ও প্রতিটি সেতু ধ্বংস’ করবেন। হোয়াইট হাউজ মঙ্গলবার রাতে নিশ্চিত করেছে, শান্তি আলোচনার দ্বিতীয় দফায় অংশ নিতে ভাইস-প্রেসিড

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ‌সিদ্ধান্ত হয়নি: ইরান

ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এদিকে চলতি সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার নতুন দফায় অংশ নেবে কি না, সে বিষয়ে তেহরান এখনো সিদ্ধান্ত নেয়নি বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবিসিকে জানিয়েছে।

বিবিসির প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা লিজ ডুসেটকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, প্রথম দফার ইসলামাবাদ আলোচনায় ইরান ‘সদিচ্ছা ও গুরুত্বের অনুভূতি নিয়ে’ অংশ নিয়েছিল।

তবে তিনি অভিযোগ করেন, আলোচনার অপর পক্ষ ‘গুরুত্বহীনতা ও সদিচ্ছার অভাব’ দেখিয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের ‘ইউটার্ন’, যুদ্ধাপরাধের হুমকির কথাও উল্লেখ করেন। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক দুই দিনের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ও সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত যেখানে তিনি আবারও হুমকি দিয়েছেন যে, ইরান যদি যুক্তরাষ্ট্রের ভাষায় ‘খুবই ন্যায্য ও যুক্তিসংগত একটি চুক্তির প্রস্তাব’ গ্রহণ না করে, তবে তিনি ‘সব বিদ্যুৎকেন্দ্র ও প্রতিটি সেতু ধ্বংস’ করবেন।

হোয়াইট হাউজ মঙ্গলবার রাতে নিশ্চিত করেছে, শান্তি আলোচনার দ্বিতীয় দফায় অংশ নিতে ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর বাতিল করা হয়েছে।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow