‘যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কুয়েত-ইরাক সীমান্ত ভেঙ্গে ফেলব’

ইরাকভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী কাতাইব সাইয়্যেদ আল-শুহাদা যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানে হামলার জন্য কুয়েতের ভূখণ্ড ব্যবহার করা হলে কঠোর জবাব দেওয়া হবে। প্রয়োজনে আমরা কুয়েত-ইরাক সীমান্ত ভেঙে ফেলব। খবর প্রেস টিভির। মঙ্গলবার (৩১ মার্চ) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, কুয়েতের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা কিংবা সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু বানানো হলে তা আঞ্চলিক সীমান্ত লঙ্ঘনের শামিল হবে। সে ক্ষেত্রে আমরা একইভাবে সীমান্ত ভেঙে দিয়ে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে। এখন থেকে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এক মাসেরও বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পর এমন হুঁশিয়ারি দিলো গোষ্ঠীটি। একই সঙ্গে ইরাক ও লেবাননের ভেতরে থাকা ইরানবিরোধী গোষ্ঠীগুলোর ওপরও তাদের আক্রমণ জোরদার করেছে তারা। এছাড়া ইরান ও তাদের সমর্থিত আঞ্চলিক গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইরানের পাল্টা হামলায় কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটি ও স

‘যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কুয়েত-ইরাক সীমান্ত ভেঙ্গে ফেলব’
ইরাকভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী কাতাইব সাইয়্যেদ আল-শুহাদা যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানে হামলার জন্য কুয়েতের ভূখণ্ড ব্যবহার করা হলে কঠোর জবাব দেওয়া হবে। প্রয়োজনে আমরা কুয়েত-ইরাক সীমান্ত ভেঙে ফেলব। খবর প্রেস টিভির। মঙ্গলবার (৩১ মার্চ) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, কুয়েতের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা কিংবা সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু বানানো হলে তা আঞ্চলিক সীমান্ত লঙ্ঘনের শামিল হবে। সে ক্ষেত্রে আমরা একইভাবে সীমান্ত ভেঙে দিয়ে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে। এখন থেকে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এক মাসেরও বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পর এমন হুঁশিয়ারি দিলো গোষ্ঠীটি। একই সঙ্গে ইরাক ও লেবাননের ভেতরে থাকা ইরানবিরোধী গোষ্ঠীগুলোর ওপরও তাদের আক্রমণ জোরদার করেছে তারা। এছাড়া ইরান ও তাদের সমর্থিত আঞ্চলিক গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইরানের পাল্টা হামলায় কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow