যুক্তরাষ্ট্র থেকে বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আজ শুক্রবার (১ মে) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়। সূত্র জানিয়েছে, আজ  শুক্রবার নাহিদা সুলতানা বৃষ্টির ভাইকে ফ্লোরিডার পুলিশ ডিপার্টমেন্টের  পক্ষ থেকে ফোন করে নিশ্চিত করা হয়েছে, উদ্ধারকৃত দ্বিতীয় মরদেহটি বৃষ্টির। বৃষ্টির পরিবারের পক্ষ থেকে মরদেহ বাংলাদেশে পাঠানোর উদ‍্যোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে।  এরপর ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করছে। এতে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট সার্বিক বিষয়ে সহযোগিতা করছে। এদিকে জামিল আহমেদ লিমনের মরদেহ ফ্লোরিডার অরল‍্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ২ মে বাংলাদেশে পাঠানো হবে। দুবাই হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে। উল্লেখ্য, লিমন ও বৃষ্টির হত্যাকারী হিশাম আবুঘরবের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। মার্কিন আদালত তার জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন।

যুক্তরাষ্ট্র থেকে বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আজ শুক্রবার (১ মে) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

সূত্র জানিয়েছে, আজ  শুক্রবার নাহিদা সুলতানা বৃষ্টির ভাইকে ফ্লোরিডার পুলিশ ডিপার্টমেন্টের  পক্ষ থেকে ফোন করে নিশ্চিত করা হয়েছে, উদ্ধারকৃত দ্বিতীয় মরদেহটি বৃষ্টির। বৃষ্টির পরিবারের পক্ষ থেকে মরদেহ বাংলাদেশে পাঠানোর উদ‍্যোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে। 

এরপর ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করছে। এতে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট সার্বিক বিষয়ে সহযোগিতা করছে।

এদিকে জামিল আহমেদ লিমনের মরদেহ ফ্লোরিডার অরল‍্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ২ মে বাংলাদেশে পাঠানো হবে। দুবাই হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে।

উল্লেখ্য, লিমন ও বৃষ্টির হত্যাকারী হিশাম আবুঘরবের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। মার্কিন আদালত তার জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow