যুবককে তল্লাশি করে মিলল গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র

নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শনিবার (৯ মে) রাত আনুমানিক ১০টার দিকে ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব--১১ এর মিডিয়া কর্মকর্তা উজ্জ্বল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার পলাশ হোসেন আকাশ (৩২) ফতুল্লা থানার পশ্চিম লামাপাড়া এলাকার মৃত জালাল মোল্লার ছেলে। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল জানতে পারে, পলাশ হোসেন আকাশ নামে এক ব্যক্তি থানা থেকে লুট হওয়া একটি শটগান ও কার্তুজ গোপন স্থানে রাখার উদ্দেশ্যে সস্তাপুর এলাকায় নিয়ে এসেছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে পলাশ হোসেন আকাশকে তল্লাশি করা হলে তার কাছ থেকে একটি শটগান ও তিন রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১ অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন

যুবককে তল্লাশি করে মিলল গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র

নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শনিবার (৯ মে) রাত আনুমানিক ১০টার দিকে ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব--১১ এর মিডিয়া কর্মকর্তা উজ্জ্বল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার পলাশ হোসেন আকাশ (৩২) ফতুল্লা থানার পশ্চিম লামাপাড়া এলাকার মৃত জালাল মোল্লার ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল জানতে পারে, পলাশ হোসেন আকাশ নামে এক ব্যক্তি থানা থেকে লুট হওয়া একটি শটগান ও কার্তুজ গোপন স্থানে রাখার উদ্দেশ্যে সস্তাপুর এলাকায় নিয়ে এসেছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে পলাশ হোসেন আকাশকে তল্লাশি করা হলে তার কাছ থেকে একটি শটগান ও তিন রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow