যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান পাক্কীকে মারধরের পর পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে যুবলীগ নেতার কর্মস্থল বালিজুড়ী এস এম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে আটক করা হয়। ওবায়দুর রহমান পাক্কী পৌর শহরের বালিজুড়ী পূর্বপাড়া এলাকার মৃত তোতা মন্ডলের ছেলে। তিনি মাদারগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিজুড়ী এস এম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার কর্মচারী। জানা গেছে, দুপুরে যুবলীগ নেতার কর্মস্থল মাদ্রাসায় যায় ছাত্রদলের নেতাকর্মীরা। সেখান থেকে ওবায়দুর রহমান পাক্কীকে আটক করে মারধরের পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। বিস্ফোরক মামলায় পাক্কীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। ২০২২ সালে শহরের গাবেরগ্রামে উপজেলা বিএনপির কর্মসূচিতে হামলার আসামি ছিলেন পাক্কী। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২৫ আদালতে আত্মসমর্পণ করে কারাভোগ করেন। এরপর জামিনে এসে আবার আত্মগোপনে চলে যান। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপির সরকার গঠন করার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী প্রকাশ্যে আসতে শুরু করেন। জামিন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান পাক্কীকে মারধরের পর পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে যুবলীগ নেতার কর্মস্থল বালিজুড়ী এস এম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে আটক করা হয়।
ওবায়দুর রহমান পাক্কী পৌর শহরের বালিজুড়ী পূর্বপাড়া এলাকার মৃত তোতা মন্ডলের ছেলে। তিনি মাদারগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিজুড়ী এস এম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার কর্মচারী।
জানা গেছে, দুপুরে যুবলীগ নেতার কর্মস্থল মাদ্রাসায় যায় ছাত্রদলের নেতাকর্মীরা। সেখান থেকে ওবায়দুর রহমান পাক্কীকে আটক করে মারধরের পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। বিস্ফোরক মামলায় পাক্কীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
২০২২ সালে শহরের গাবেরগ্রামে উপজেলা বিএনপির কর্মসূচিতে হামলার আসামি ছিলেন পাক্কী। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২৫ আদালতে আত্মসমর্পণ করে কারাভোগ করেন। এরপর জামিনে এসে আবার আত্মগোপনে চলে যান। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপির সরকার গঠন করার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী প্রকাশ্যে আসতে শুরু করেন। জামিনে থাকা ও নতুন কোনো মামলা না থাকায় ওবায়দুর রহমান পাক্কী তার নিজ কর্মস্থল বালিজুড়ী এস এম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আবারও যোগ দেন।
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, নাশকতা সংশ্লিষ্টতার অভিযোগে যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটকের পর বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
What's Your Reaction?