যেসব কাগজপত্র না থাকলে মোটরসাইকেলে মিলবে না তেল

রংপুরে গাড়ির বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহ না করতে পেট্রল পাম্প মালিকদের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। এ ছাড়া ড্রাইভিং লাইসেন্স, মানসম্মত হেলমেট ও যানবাহনের বৈধ কাগজপত্র ছাড়া মোটরযান চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর জেলার পেট্রল পাম্পসমূহ থেকে জ্বালানি তেল নিতে হলে গ্রাহকের কাছে নিজ নামে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সনদ, হালনাগাদ ট্যাক্স টোকেন, বৈধ ও হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স, মানসম্মত হেলমেট, প্রযোজ্য ক্ষেত্রে হালনাগাদ ফিটনেস সনদ ও রুট পারমিট থাকতে হবে। এসব শর্ত পূরণে ব্যর্থ কোনো মোটরযানকে জ্বালানি সরবরাহ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৪(১) এবং ১৬(১) অনুযায়ী, সড়ক, মহাসড়ক বা পাবলিক প্লেসে ড্রাইভিং লাইসেন্স/মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, রেজিস্ট্রেশন সনদ ব্যতীত যেকোনো মোটরযান চালনা করা আইনত অবৈধ। এ ছাড়া উক্ত আইনের ধারা ২৫(১) অনুযায়ী, ফিটনেস সনদ ব্যতীত বা মেয়াদোত

যেসব কাগজপত্র না থাকলে মোটরসাইকেলে মিলবে না তেল
রংপুরে গাড়ির বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহ না করতে পেট্রল পাম্প মালিকদের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। এ ছাড়া ড্রাইভিং লাইসেন্স, মানসম্মত হেলমেট ও যানবাহনের বৈধ কাগজপত্র ছাড়া মোটরযান চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর জেলার পেট্রল পাম্পসমূহ থেকে জ্বালানি তেল নিতে হলে গ্রাহকের কাছে নিজ নামে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সনদ, হালনাগাদ ট্যাক্স টোকেন, বৈধ ও হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স, মানসম্মত হেলমেট, প্রযোজ্য ক্ষেত্রে হালনাগাদ ফিটনেস সনদ ও রুট পারমিট থাকতে হবে। এসব শর্ত পূরণে ব্যর্থ কোনো মোটরযানকে জ্বালানি সরবরাহ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৪(১) এবং ১৬(১) অনুযায়ী, সড়ক, মহাসড়ক বা পাবলিক প্লেসে ড্রাইভিং লাইসেন্স/মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, রেজিস্ট্রেশন সনদ ব্যতীত যেকোনো মোটরযান চালনা করা আইনত অবৈধ। এ ছাড়া উক্ত আইনের ধারা ২৫(১) অনুযায়ী, ফিটনেস সনদ ব্যতীত বা মেয়াদোত্তীর্ণ ফিটনেস সনদ ব্যবহার করে কোনো মোটরযান চালনা করা যাবে না। রংপুর জেলা প্রশাসন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, রংপুর জেলা ও মহানগরে পেট্রোল অকটেন ও ডিজেল বিক্রির জন্য ৭৯টি ফিলিং স্টেশন রয়েছে। তবে জ্বালানি সংকটে কেনার চাপ বেড়ে যাওয়ায় পেট্রলপাম্পগুলোয় প্রতিদিন দীর্ঘ লাইন দেখা দিয়েছে, অনেক পাম্পে তেল মিলছে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow