যে কারণে বহিষ্কার হলেন যুবদল নেতা কাওসার
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ও অনাচারের অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না কালবেলাকে বহিষ্কারের এ তথ্য নিশ্চিত করেছেন। যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (এমপি) ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। দলের নীতি, আদর্শ ও সংহতি বিনষ্ট করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্ম বা ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার দল গ্রহণ করবে না। সেই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক বজায় না রাখা হয়।
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ও অনাচারের অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না কালবেলাকে বহিষ্কারের এ তথ্য নিশ্চিত করেছেন।
যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (এমপি) ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। দলের নীতি, আদর্শ ও সংহতি বিনষ্ট করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্ম বা ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার দল গ্রহণ করবে না। সেই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক বজায় না রাখা হয়।
What's Your Reaction?