যে কারণে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, জানালো আইসিসি

২০২৮ টি-২০ বিশ্বকাপ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য আসরে লিটন কুমার দাসরা টিকিট পেয়েছেন র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। বাংলাদেশসহ মোট ১২ দলের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। চলমান বিশ্বকাপের পারফরম্যান্স দিয়ে সুযোগ পেয়েছে ৮টি দল। এদের মধ্যে সহআয়োজক নিউজিল্যান্ডও আছে। ২০২৬ টি-২০ বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বাদ যাওয়া অস্ট্রেলিয়া টিকিট পেয়েছে সহআয়োজক হিসেবে। পরের তিনটি স্থান নির্ধারিত হচ্ছে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। বাংলাদেশ ছাড়া অন্য ২টি দল হলো আফগানিস্তান ও আয়ারল্যান্ড। র‌্যাঙ্কিং বিবেচনায় নেওয়া হবে ৯ মার্চ। ওই সময় পর্যন্ত এই তিন দলের কোনো ম্যাচ নেই। অর্থাৎ তাদের স্থান পরিবর্তন হচ্ছে না।

যে কারণে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, জানালো আইসিসি

২০২৮ টি-২০ বিশ্বকাপ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য আসরে লিটন কুমার দাসরা টিকিট পেয়েছেন র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে।

বাংলাদেশসহ মোট ১২ দলের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। চলমান বিশ্বকাপের পারফরম্যান্স দিয়ে সুযোগ পেয়েছে ৮টি দল। এদের মধ্যে সহআয়োজক নিউজিল্যান্ডও আছে। ২০২৬ টি-২০ বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বাদ যাওয়া অস্ট্রেলিয়া টিকিট পেয়েছে সহআয়োজক হিসেবে।

পরের তিনটি স্থান নির্ধারিত হচ্ছে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। বাংলাদেশ ছাড়া অন্য ২টি দল হলো আফগানিস্তান ও আয়ারল্যান্ড। র‌্যাঙ্কিং বিবেচনায় নেওয়া হবে ৯ মার্চ। ওই সময় পর্যন্ত এই তিন দলের কোনো ম্যাচ নেই। অর্থাৎ তাদের স্থান পরিবর্তন হচ্ছে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow