রংপুরে দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি ৪৯.৪০ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। দুপুর ২টা পর্যন্ত ভোটার উপস্থিতির হার দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৪০ শতাংশ। রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এ তথ্য জানিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, রংপুর-১ (গঙ্গাচড়া-মহানগর আংশিক) আসনের ১৩৯টি কেন্দ্রে মোট ৩ লাখ ১ হাজার ৯৬৮ ভোটারের মধ্যে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৮ শতাংশ। রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের ১৩৭টি কেন্দ্রে ৩ লাখ ৭৭ হাজার ৮০২ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৫০ দশমিক ৮৬ শতাংশ। রংপুর-৩ (মহানগর-সদর) আসনের ১৬৯টি কেন্দ্রে ৫ লাখ ২ হাজার ৯৯২ ভোটারের মধ্যে ভোটগ্রহণ হয়েছে ৪৪ দশমিক ৯ শতাংশ। রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের ১৬৩টি কেন্দ্রে ৫ লাখ ৫ হাজার ২৫৮ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৫১ দশমিক ৩ শতাংশ। এদিকে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের ১৫২টি কেন্দ্রে ৪ লাখ ৬৪ হাজার ৭৪১ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৫০ শতাংশ। আর রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের ১১৩টি কেন্দ্রে ৩ লাখ ৫২ হাজার ৮৫২ ভোটারের মধ্যে ভোটগ্রহণ হয়েছে ৫১ দশমিক ২৭ শতাংশ। সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে শুরুতে উপস্থি

রংপুরে দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি ৪৯.৪০ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। দুপুর ২টা পর্যন্ত ভোটার উপস্থিতির হার দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৪০ শতাংশ।

রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এ তথ্য জানিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, রংপুর-১ (গঙ্গাচড়া-মহানগর আংশিক) আসনের ১৩৯টি কেন্দ্রে মোট ৩ লাখ ১ হাজার ৯৬৮ ভোটারের মধ্যে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৮ শতাংশ। রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের ১৩৭টি কেন্দ্রে ৩ লাখ ৭৭ হাজার ৮০২ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৫০ দশমিক ৮৬ শতাংশ।

রংপুর-৩ (মহানগর-সদর) আসনের ১৬৯টি কেন্দ্রে ৫ লাখ ২ হাজার ৯৯২ ভোটারের মধ্যে ভোটগ্রহণ হয়েছে ৪৪ দশমিক ৯ শতাংশ। রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের ১৬৩টি কেন্দ্রে ৫ লাখ ৫ হাজার ২৫৮ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৫১ দশমিক ৩ শতাংশ।

এদিকে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের ১৫২টি কেন্দ্রে ৪ লাখ ৬৪ হাজার ৭৪১ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৫০ শতাংশ। আর রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের ১১৩টি কেন্দ্রে ৩ লাখ ৫২ হাজার ৮৫২ ভোটারের মধ্যে ভোটগ্রহণ হয়েছে ৫১ দশমিক ২৭ শতাংশ।

সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে শুরুতে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি দেখা গেছে।

এবার জেলার তিনটি আসনে থেকে জামায়াত, জাতীয় পার্টি ও এনসিপির শীর্ষ তিন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। রংপুর-২ আসনে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং রংপুর-৪ আসনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ভোটে লড়ছেন।

কেন্দ্রগুলো ঘুরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ও টহল লক্ষ্য করা গেছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিকাল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow