রমজানকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন

  মুসলমানদের অন্যতম ধর্মীয় ইবাদত রোজা শুরু হয়েছে। এই পবিত্র রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হয়েছে বিভিন্ন আয়োজন। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোকে সাজানো হয়েছে নান্দনিক আলোকসজ্জা ও ব্যানারে। পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে শুরু হয় এসব আয়োজন। বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে ‘চানরাত-ই আমাদ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে প্রবাহ সাহিত্য সংস্কৃতি সংসদ। এতে মিলাদ মাহফিল, কেরাত প্রতিযোগিতা, ইসলামী সংগীত পরিবেশনা এবং তবারক বিতরণ করা হয়। মাগরিবের পর রমজানকে স্বাগত জানিয়ে একসঙ্গে চাঁদ দেখা, কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীতের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে মাগরিবের পর ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদ ও হল দাওয়াহ ক্লাবের যৌথ উদ্যোগে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে হল সংসদ ও ডাকসুর নেতারা অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে দেখা যায়, ব্যতিক্রমী আলোকসজ্জা ও সজ্জায় সজ্জিত করা হয়েছে আবাসিক ভবনগুলো। এ বিষয়ে মুহসীন

রমজানকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন

 

মুসলমানদের অন্যতম ধর্মীয় ইবাদত রোজা শুরু হয়েছে। এই পবিত্র রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হয়েছে বিভিন্ন আয়োজন। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোকে সাজানো হয়েছে নান্দনিক আলোকসজ্জা ও ব্যানারে। পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে শুরু হয় এসব আয়োজন। বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে ‘চানরাত-ই আমাদ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে প্রবাহ সাহিত্য সংস্কৃতি সংসদ। এতে মিলাদ মাহফিল, কেরাত প্রতিযোগিতা, ইসলামী সংগীত পরিবেশনা এবং তবারক বিতরণ করা হয়।

মাগরিবের পর রমজানকে স্বাগত জানিয়ে একসঙ্গে চাঁদ দেখা, কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীতের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

jagonews24

এদিকে মাগরিবের পর ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদ ও হল দাওয়াহ ক্লাবের যৌথ উদ্যোগে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে হল সংসদ ও ডাকসুর নেতারা অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে দেখা যায়, ব্যতিক্রমী আলোকসজ্জা ও সজ্জায় সজ্জিত করা হয়েছে আবাসিক ভবনগুলো।

এ বিষয়ে মুহসীন হলের ভিপি সাদিক হোসেন বলেন, রমজানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরির লক্ষ্যেই এ আয়োজন। গত বছরের ধারাবাহিকতায় এবারও হল সংসদের উদ্যোগে আরও পরিসরে প্রস্তুতি নেওয়া হয়েছে।

এফএআর/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow