রাজধানীতে কোনো চাঁদাবাজি সহ্য করা হবে না : ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, ‘ফুটপাত বা অন্য কোথাও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানেরও কড়া নির্দেশনা রয়েছে।’ সোমবার (৯ মার্চ) পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে সিদ্দিক বাজার সামাজিক অনুষ্ঠান কেন্দ্র (কমিউনিটি সেন্টার) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। আবদুস সালাম বলেন, ‘নগরী পরিষ্কার রাখা শুধু সিটি করপোরেশনের পক্ষে একা সম্ভব নয়। এ জন্য নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন। যারা ময়লা অপসারণের টেন্ডার নিয়েছেন, তারা নির্ধারিত টাকা অর্থাৎ ১০০ টাকার বেশি নিলে তাদের টেন্ডার বাতিল করা হবে।’ তিনি বলেন, ‘সাধারণ মানুষের সুবিধার্থে এই কমিউনিটি সেন্টার করা হয়েছে। এটা রক্ষা করা দায়িত্ব আপনাদের। দলমত নির্বিশেষে সবাই এখানে আসবেন। অনলাইনের মাধ্যমে আপনার বুকিং দিতে পারবেন এ কমিউনিটি সেন্টার। পুরান ঢাকার বাসিন্দাদের জন্য সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ ছিল। এই আধুনিক ৬তলা ভবনটি সেই সীমাবদ্ধতা দূর কর

রাজধানীতে কোনো চাঁদাবাজি সহ্য করা হবে না : ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, ‘ফুটপাত বা অন্য কোথাও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানেরও কড়া নির্দেশনা রয়েছে।’

সোমবার (৯ মার্চ) পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে সিদ্দিক বাজার সামাজিক অনুষ্ঠান কেন্দ্র (কমিউনিটি সেন্টার) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

আবদুস সালাম বলেন, ‘নগরী পরিষ্কার রাখা শুধু সিটি করপোরেশনের পক্ষে একা সম্ভব নয়। এ জন্য নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন। যারা ময়লা অপসারণের টেন্ডার নিয়েছেন, তারা নির্ধারিত টাকা অর্থাৎ ১০০ টাকার বেশি নিলে তাদের টেন্ডার বাতিল করা হবে।’

তিনি বলেন, ‘সাধারণ মানুষের সুবিধার্থে এই কমিউনিটি সেন্টার করা হয়েছে। এটা রক্ষা করা দায়িত্ব আপনাদের। দলমত নির্বিশেষে সবাই এখানে আসবেন। অনলাইনের মাধ্যমে আপনার বুকিং দিতে পারবেন এ কমিউনিটি সেন্টার। পুরান ঢাকার বাসিন্দাদের জন্য সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ ছিল। এই আধুনিক ৬তলা ভবনটি সেই সীমাবদ্ধতা দূর করবে। আমরা শুধু একটি ভবন নির্মাণ করিনি, বরং এখানে নাগরিকদের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা, পাঠাগার এবং ব্যায়ামাগারের ব্যবস্থাও রেখেছি।’

এই কমিউনিটি সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপনকারী সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘উন্নয়নের কারণে পুরান ঢাকা আজও খোকা ভাইয়ের কাছে ঋণী।’

এসময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘এই কমিউনিটি সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে একটা স্মৃতি রেখে গেলাম। সবাই একযোগে মিলে-মিশে কাজ করব।’

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী বোরহান উদ্দিন, মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow