রাজবাড়ীতে ভিজিএফ চাউল ক্রয় ও মজুদ করায় ২ জনকে জেল

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে দরিদ্রদের জন্য ঈদ উপলক্ষে ১০ কেজি হারে বিতরণকৃত চালের ৬৯টি কার্ডসহ মো. সাজ্জাদ হোসেন ও চিত্তরঞ্জন বিশ্বাস নামে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে জেল দেওয়া হয়েছে। একইসঙ্গে একজন আসামীর কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় স্বাক্ষর করা ভিজিএফ চালের সাতটি কার্ড এবং স্বাক্ষরবিহীন ৬৯টি জাল কার্ডসহ মোট ৭৬টি কার্ড, ৫০ কেজি ওজনের এক বস্তা ত্রাণের খোলা চাল জব্দ করা হয়। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর (৬) ধারায় সরকারি নির্দেশ অমান্য করে ত্রাণের চাল অবৈধভাবে ক্রয়, সংরক্ষণ, মজুদ ও ব্যবসার উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে (৩) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায় (৬) ধারা অনুযায়ী শাস্তি প্রদান করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উদ্দিন।ক্রেতা মো. সাজ্জাদ হোসেনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামী চিত্তরঞ্জন বিশ্বাসকে একই আইনে একই ধারায় ১৫ দিনের কারাদণ্ড এবং ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড প্রদান করা হয়। গ্রাহকদের চাল বিতরণে ১০ কেজির স্থলে পরিমাণে কম দেওয়া প্র

রাজবাড়ীতে ভিজিএফ চাউল ক্রয় ও মজুদ করায় ২ জনকে জেল

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে দরিদ্রদের জন্য ঈদ উপলক্ষে ১০ কেজি হারে বিতরণকৃত চালের ৬৯টি কার্ডসহ মো. সাজ্জাদ হোসেন ও চিত্তরঞ্জন বিশ্বাস নামে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে জেল দেওয়া হয়েছে।

একইসঙ্গে একজন আসামীর কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় স্বাক্ষর করা ভিজিএফ চালের সাতটি কার্ড এবং স্বাক্ষরবিহীন ৬৯টি জাল কার্ডসহ মোট ৭৬টি কার্ড, ৫০ কেজি ওজনের এক বস্তা ত্রাণের খোলা চাল জব্দ করা হয়।

অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর (৬) ধারায় সরকারি নির্দেশ অমান্য করে ত্রাণের চাল অবৈধভাবে ক্রয়, সংরক্ষণ, মজুদ ও ব্যবসার উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে (৩) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায় (৬) ধারা অনুযায়ী শাস্তি প্রদান করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উদ্দিন।

ক্রেতা মো. সাজ্জাদ হোসেনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামী চিত্তরঞ্জন বিশ্বাসকে একই আইনে একই ধারায় ১৫ দিনের কারাদণ্ড এবং ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড প্রদান করা হয়। গ্রাহকদের চাল বিতরণে ১০ কেজির স্থলে পরিমাণে কম দেওয়া প্রমাণিত হয়। পরে ওজনে কম দেওয়ার কারণে কর্তৃপক্ষকে হুঁশিয়ারি প্রদান করা হয়।

এসময় ইউনিয়ন পরিষদের দোতলার বিভিন্ন কক্ষ থেকে ৫৬টি কার্ডের ৫৬০ কেজি চাল জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, রতনদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহোদী হাসিনা পারভীন এবং ট্যাগ অফিসার কালুখালী উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow