রাজশাহীতে শ্রমিকদের বিক্ষোভ : আওয়ামী দোসরদের অপসারণ দাবি

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন থেকে মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি থেকে আওয়ামী দোসরদের অপসারণের দাবি উঠেছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে মহানগরীর ভদ্রা মোড়স্থ স্মৃতি অম্লান চত্বরে এ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা— ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের কমিটি বাতিল করতে হবে’, ‘শ্রমিকদের ওপর হামলা কেন, পাখি তুই জবাব দে’ ও ‘অবিলম্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচন চাই’সহ বিভিন্ন স্লোগান সংবলিত ফেস্টুন ও প্লে-কার্ড প্রদর্শন করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে বহিরাগত একদল সন্ত্রাসী সাধারণ শ্রমিকদের ওপর অতর্কিত গুলি ও বোমা হামলা চালিয়েছে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। বক্তারা আরও বলেন, বর্তমান পকেট কমিটি ভেঙে দিয়ে অবিলম্বে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে সাধারণ শ্রমিকদের ওপর হামলাকারী রফিকুল ইসলাম পাখিকে দ্রুত গ্রেপ্তার ও দৃ

রাজশাহীতে শ্রমিকদের বিক্ষোভ : আওয়ামী দোসরদের অপসারণ দাবি

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন থেকে মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি থেকে আওয়ামী দোসরদের অপসারণের দাবি উঠেছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে মহানগরীর ভদ্রা মোড়স্থ স্মৃতি অম্লান চত্বরে এ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা।

মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা— ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের কমিটি বাতিল করতে হবে’, ‘শ্রমিকদের ওপর হামলা কেন, পাখি তুই জবাব দে’ ও ‘অবিলম্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচন চাই’সহ বিভিন্ন স্লোগান সংবলিত ফেস্টুন ও প্লে-কার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে বহিরাগত একদল সন্ত্রাসী সাধারণ শ্রমিকদের ওপর অতর্কিত গুলি ও বোমা হামলা চালিয়েছে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বক্তারা আরও বলেন, বর্তমান পকেট কমিটি ভেঙে দিয়ে অবিলম্বে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে সাধারণ শ্রমিকদের ওপর হামলাকারী রফিকুল ইসলাম পাখিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন— মো. শামীম, মো. স্বপন, মো. নাজমুল, মো. লিটন, মো. আজমত আলী, মো. জাহাঙ্গীর, মো. সাজ্জাদ হোসেন ও মো. শিমুলসহ বিভিন্ন রুটে চলাচলকারী বাসের চালক, সুপারভাইজার ও হেলপার।
মানববন্ধন শেষে শ্রমিকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখিকে একাধিকবার ফোন করা হলেও তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow