রাতে মহাসড়কে মূল্যবান পণ্যবাহী পরিবহনকে নিরাপত্তা দেবে সিরাজগঞ্জ পুলিশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী মহাসড়কে চলাচলকৃত সকল মূল্যবান পণ্যবাহী যানবাহনগুলোকে নিরাপত্তা দেবে সিরাজগঞ্জ জেলা পুলিশ। আজ রোববার (০১ মার্চ) হতে প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে। উল্লেখিত সময়ে যানবাহনগুলোকে যমুনা সেতু অতিক্রম করার পর পুলিশ এসকর্টের মাধ্যমে সিরাজগঞ্জের সীমান্ত এলাকা পারাপার করে দেওয়া হবে। জেলা পুলিশের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এজন্য যানবাহনের চালকদেরকে যে কোন প্রয়োজনে যমুনা সেতু থানার ওসি, ডিউটি অফিসার ও পুলিশ কন্টোল রুমের মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, ঈদের সময় বিভিন্ন যানবাহনে পণ্যসামগ্রী পরিবহনের পাশাপাশি অনেক লোকজনও মূল্যবান জিনিসপত্র নিয়ে চলাচল করে থাকে। এ সময়ে দূর্বৃত্তরা মহাসড়কে নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। এ অবস্থায় ঈদ উপলক্ষে মহাসড়ক নিরাপদ রাখতে পুলিশের এসকর্ট পদ্বতি চালু করা হয়েছে। আমরা আশা করছি এ পদ্বতিতে চালুর ফলে যানবাহন ও মানুষজন নিরাপদে বাড়ি ফিরতে পারবেন।

রাতে মহাসড়কে মূল্যবান পণ্যবাহী পরিবহনকে নিরাপত্তা দেবে সিরাজগঞ্জ পুলিশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী মহাসড়কে চলাচলকৃত সকল মূল্যবান পণ্যবাহী যানবাহনগুলোকে নিরাপত্তা দেবে সিরাজগঞ্জ জেলা পুলিশ। আজ রোববার (০১ মার্চ) হতে প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে। উল্লেখিত সময়ে যানবাহনগুলোকে যমুনা সেতু অতিক্রম করার পর পুলিশ এসকর্টের মাধ্যমে সিরাজগঞ্জের সীমান্ত এলাকা পারাপার করে দেওয়া হবে।

জেলা পুলিশের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এজন্য যানবাহনের চালকদেরকে যে কোন প্রয়োজনে যমুনা সেতু থানার ওসি, ডিউটি অফিসার ও পুলিশ কন্টোল রুমের মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, ঈদের সময় বিভিন্ন যানবাহনে পণ্যসামগ্রী পরিবহনের পাশাপাশি অনেক লোকজনও মূল্যবান জিনিসপত্র নিয়ে চলাচল করে থাকে। এ সময়ে দূর্বৃত্তরা মহাসড়কে নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। এ অবস্থায় ঈদ উপলক্ষে মহাসড়ক নিরাপদ রাখতে পুলিশের এসকর্ট পদ্বতি চালু করা হয়েছে। আমরা আশা করছি এ পদ্বতিতে চালুর ফলে যানবাহন ও মানুষজন নিরাপদে বাড়ি ফিরতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow