রাশমিকার আইনি হুঁশিয়ারি

সাম্প্রতিক সময়টা যেন স্বপ্নের মতোই কাটছিল দক্ষিণী তারকা রাশমিকা মান্দানার। গত ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবরাকোন্ডাকে বিয়ে করে নতুন জীবনের অধ্যায় শুরু করেন তিনি। বিয়ের মধুর মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের উচ্ছ্বাসেও ভাসছিলেন এই ‘ন্যাশনাল ক্রাশ’। কিন্তু সেই আনন্দের মাঝেই আচমকা দেখা দিল নতুন বিতর্ক। সম্প্রতি রাশমিকার একটি পুরোনো অডিও ক্লিপ ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে অনলাইনে, যা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। আর তাতেই চরম ক্ষুব্ধ হয়েছেন এই অভিনেত্রী। বিষয়টিকে ব্যক্তিগত মর্যাদাহানির চেষ্টা বলে আখ্যা দিয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি জানিয়েছেন, এভাবে মিথ্যা বা বিভ্রান্তিকর কিছু ছড়ানো বন্ধ না হলে আইনি পদক্ষেপ নিতেও দ্বিধা করবেন না তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ওই অডিওটি তার মা সুমন মান্দানার সঙ্গে রাশমিকার সাবেক প্রেমিক অভিনেতা রক্ষিত শেট্টির কথোপকথনের। জানা যায়, অডিওটি প্রায় আট বছর আগের। সেখানে রাশমিকার মাকে বলতে শোনা যায়, ‘ভালোই হয়েছে ওদের বিচ্ছেদ হয়ে গিয়েছে।’ ওই সময় জাঁকজমকপূর্ণ বাগদান সারেন রাশমিকা ও রক্ষিত। একবছরের মধ

রাশমিকার আইনি হুঁশিয়ারি
সাম্প্রতিক সময়টা যেন স্বপ্নের মতোই কাটছিল দক্ষিণী তারকা রাশমিকা মান্দানার। গত ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবরাকোন্ডাকে বিয়ে করে নতুন জীবনের অধ্যায় শুরু করেন তিনি। বিয়ের মধুর মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের উচ্ছ্বাসেও ভাসছিলেন এই ‘ন্যাশনাল ক্রাশ’। কিন্তু সেই আনন্দের মাঝেই আচমকা দেখা দিল নতুন বিতর্ক। সম্প্রতি রাশমিকার একটি পুরোনো অডিও ক্লিপ ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে অনলাইনে, যা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। আর তাতেই চরম ক্ষুব্ধ হয়েছেন এই অভিনেত্রী। বিষয়টিকে ব্যক্তিগত মর্যাদাহানির চেষ্টা বলে আখ্যা দিয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি জানিয়েছেন, এভাবে মিথ্যা বা বিভ্রান্তিকর কিছু ছড়ানো বন্ধ না হলে আইনি পদক্ষেপ নিতেও দ্বিধা করবেন না তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ওই অডিওটি তার মা সুমন মান্দানার সঙ্গে রাশমিকার সাবেক প্রেমিক অভিনেতা রক্ষিত শেট্টির কথোপকথনের। জানা যায়, অডিওটি প্রায় আট বছর আগের। সেখানে রাশমিকার মাকে বলতে শোনা যায়, ‘ভালোই হয়েছে ওদের বিচ্ছেদ হয়ে গিয়েছে।’ ওই সময় জাঁকজমকপূর্ণ বাগদান সারেন রাশমিকা ও রক্ষিত। একবছরের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায়। যদিও এ নিয়ে কখনোই মুখ খোলেননি দুই তারকা। ওই সময়ের অডিওটি এখন প্রকাশ পায়। ক্ষিপ্ত রাশমিকা স্পষ্ট জানান, এ ধরনের ঘটনা তিনি সহ্য করবেন না। যারা ইচ্ছাকৃতভাবে এই অডিও ছড়াচ্ছেন বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নেটিজেনদের মতে, বিয়ের ঠিক পরই পরিকল্পিতভাবে ভিডিওটি ভাইরাল করা হয়েছে। নতুন জীবনে অশান্তি তৈরির জন্যই এমনটা করা হচ্ছে বলেও মনে করেন অনেকে। রাশমিকা প্রতিক্রিয়া জানানোর পর বিষয়টি নিয়ে আরও চর্চা শুরু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow